ক্রেমলিনে ড্রোন হামলার পিছনে আমেরিকার হাত, বিস্ফোরক অভিযোগ রাশিয়ার

মঙ্গলবার রাতেই রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে হামলা চালানোর চেষ্টা চালায় দুটি ড্রোন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনে ড্রোন হামলার পিছনে রয়েছে মার্মকিন যুক্তরাষ্ট্র। রুস প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশে ইউক্রেনকে দিয়ে ওই হামলা চালিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। যদিও রাশিয়ার অভিযোগ খারিজ করে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ক্রমাগত কোনঠাসা হয়ে গাঁজাখুরি গল্প ফাঁদছে মস্কো।’

গত মঙ্গলবার রাতে তিনটি সন্দেহজনক ড্রোন মস্কো ও আশেপাশের আকাশে উড়তে দেখা যায়। রুশ প্রেসিডেন্ট ভবন ক্রেমলিনে আঘাত হানার আগেই দুটি সন্দেহজনক ড্রোন ধ্বংস করে দেয় রুশ  সেনাবাহিনী। বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশেই ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল ইউক্রেন। তবে মস্কোর ওই দাবি খারিজ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি।

এদিন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেন, ‘আমরা জানতে পেরেছি, মঙ্গলবার রাতে ক্রেমলিনে ড্রোন হামলার পরিকল্পনা করেছিল আমেরিকা। ইউক্রেন ওয়াশিংটনের ওই পরিকল্পনা কার্যকর করেছে। এমন কর্মের জন্য ওয়াশিংটন সতর্ক হয়ে যাক। কেননা, আমরা যখন প্রত্যাঘাত করব, তখন পালানোর কুল পাবে না হামলাকলারীরা।’ কিসের ভিত্তিতে তিনি ওই অভিযোগ করছেন তা অবশ্য খোলসা করেননি পুতিনের মুখপাত্র।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের