ইউক্রেনের উদ্দেশ্যে ১২টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন রাশিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে এক দিকে গাজা-ইজরায়েল আর অন্যদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। প্রাণ যাচ্ছে কোটি কোটি মানুষের। এদিকে রাশিয়া রাতারাতি ইউক্রেনের উদ্দেশ্যে ১২টি ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ১০টি ড্রোন ধ্বংস করেছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়নি, লক্ষ্যবস্তুতেও পৌঁছায়নি বলে জানিয়েছে বিমান বাহিনী। তবে ড্রোন দুটির কী হয়েছে তা এখনও জানা যায়নি।

রয়টার্স স্বাধীনভাবে বিমান বাহিনীর প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি এই বিষয়ে।

জানা গিয়েছে, ইরানের তৈরি শাহেদ ড্রোনগুলো ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছিল। এদের বেশিরভাগই ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ অঞ্চলে ভূপাতিত হয়েছে। ধ্বংসাবশেষ বা ধ্বংস না হওয়া ড্রোনগুলির ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর থেকে দু’দেশের সেনাদের মধ্যে লাগাতার যুদ্ধ চলছে। কখনও যুদ্ধের তীব্রতা বেড়েছে, কখনও কমেছে। নিহত হাজার হাজার মানুষ। রীতিমতো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে দুই দেশই। বহুল প্রচারিত রুশ-ইউক্রেনীয় আক্রমণ, পালটা-আক্রমণের মধ্যেই ইউক্রেনের যুদ্ধ একটি অস্বস্তিকর এবং ব্যয়বহুল অচলাবস্থায় পৌঁছেছে। কোনও সেনাবাহিনীই পরস্পরের বিরুদ্ধে একচুলও এগোতে পারছে না। তবে যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষণ নেই।    ইউক্রেনে ১২টি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: ইউক্রেন বিমান বাহিনী

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!