ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বড় ধরনের রুশ হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন। সেই আশঙ্কা সত্যি হয়েছে। ইউক্রেন জুড়ে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ, নিপ্রোপেত্রোভস্ক, পলতাভা ও লভিভসহ বিভিন্ন এলাকায় চালানো হামলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এই আক্রমণের পর রাশিয়া-ইউক্রেনের সম্পর্কে আরও অবনতি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের জন্মশহর ক্রিভি রিহে সবচেয়ে বড় আঘাত হেনেছে রাশিয়ার। সেখানে ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে।  সেখানে দুই শিশুসহ ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।  তাছাড়াও রাজধানী কিয়েভে ১ জন, নিপ্রোপেত্রোভস্কে ৬ জন এবং পলতাভায় ১ জনের মৃত্যুর খবর মিলেছে। পোল্যান্ড সীমান্তসংলগ্ন লভিভ শহরে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২৬ জন আহত হন।  এই হামলা র পরেই ইউক্রেন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুদ্ধবিমানও মোতায়েন করে পোল্যান্ড।  

রুশ প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে তারা কিয়েভ থেকে লভিভ পর্যন্ত ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। পাশাপাশি ওডেসা বন্দরের কাছে অস্ত্রবাহী তিনটি মালবাহী জাহাজেও আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো।   

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়