ইউক্রেন হামলায় ক্ষতিগ্রস্থ রুশ যুদ্ধজাহাজ, স্বীকার রাশিয়ার  

ক্রেমনিলের তরফে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যুদ্ধজাহাজের কর্মীদের সরিয়ে আনা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেন আগেই দাবি করেছিল রাশিয়ার যুদ্ধজাহাজ তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউক্রেনের সেই দাবি পরোক্ষে স্বীকার করে নিল রাশিয়া। ক্রেমনিলের তরফে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যুদ্ধজাহাজের কর্মীদের সরিয়ে আনা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মস্কোভা যুদ্ধজাহাজটি অগ্নিকাণ্ডের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও কয়েকটা ঘণ্টা আগেই ইউক্রেনের তরফে দাবি করা হয়েছিল, রুশ যুদ্ধ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। ইউক্রেনের গভর্নর ম্যাকসিম মার্চেনকো এক বিবৃতিতে বলেন, মস্কোভার ওপর ইউক্রেনের দুটো ক্ষেপণাস্ত্র নেপচুন আঘাত করেছে। এই আঘাতের জেরে মস্কোভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

গত কয়েকদিন ধরে রুশ নৌবাহিনী ইউক্রেনের মারিউপোল বন্দরকে নিশানা করে ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে। রুশ সেনাবাহিনী মারিউপোল বন্দরকে নিয়ন্ত্রণে আনতেই একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করছে বলে জানা গিয়েছে। মারিউপোল শহরটি এখন রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। রুশ সেনাবাহিনী দাবি করেছে, মারিউপোলে এক হাজারেরও বেশি ইউক্রেনীয় নৌসেনা আত্মসমর্পণ করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেখায়নি।  

আজভ সাগরের পাশে ইউক্রেনের মারিউপোল শহর। গত কয়েক সপ্তাহ ধরেই রাশিয়া এখানে বোমা বর্ষণ করছে। তবে মারিউপোল শহর রুশ সেনাবাহিনী সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে কি না, সেই বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এই শহরের পতন  আপাতত ইউক্রেনের সব থেকে বড় শহরের পতন হবে। ২৪ ফেব্রুয়ারি আগ্রাসনের পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের যে সব শহর ধ্বংস করেছে, তারমধ্যে সব থেকে বড় শহর হবে মারিউপোল।

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay