ইরানের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার প্রস্তাব দিল রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দখলে থাকা পরমাণু অস্ত্র তৈরির প্রধান উপাদান ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার প্রস্তাব দিল রাশিয়া। আজ সোমবার (১৩ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন ভবনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম প্রয়োজনে নিজেদের হেফাজতে রাখতে রাজি। ভবিষ্যতে যে কোনও শান্তি আলোচনার ক্ষেত্রে এমন পদক্ষেপ করা হবে।’ তবে পাশাপাশি তিনি মার্কিন সেনার হরমুজ প্রণালি অবরুদ্ধ করার পদক্ষেপেরও সমালোচনা করেছেন। পেসকোভের কথায়, ‘এই ধরণের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে যাবে-এটি নিশ্চিত করেই বলা যায়।’

অন্যদিকে ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই হরমুজ প্রণালি সহ ইরানি বন্দরগুলো অবরুদ্ধের হুঙ্কার ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (১৩ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে সাতটা থেকে এই অবরোধ শুরু হয়েছে। অবরোধ শুরুর আগেই ওমান উপসাগর ও হরমুজ প্রণালির পূর্বদিকে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের নাবিকদের সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বার্তায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনও জাহাজ অবরুদ্ধ এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেটিকে আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য অথবা বাজেয়াপ্ত করা হতে পারে। জাহাজটি কোন দেশের পতাকাবাহী, তা এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে। তবে হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনও দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজের চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান