স্কুলের মধ্যে জঙ্গি কায়দায় আত্মঘাতী হওয়ার চেষ্টা পড়ুয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জঙ্গিরা যে কায়দায় আত্মঘাতী হয়, সেই একই কায়দায় মস্কোর ১৮ বছরের এক স্কুলছাত্র বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মস্কোর ভেদেন্সকি ভ্ল্যাডিচিন কনভেন্ট স্কুলের জিমনাসিয়ামে। এই খবর লেখা পর্যন্ত ঘটনায় ওই ছাত্র-সহ দুজন আহত হয়েছেন। একজনের বয়স ১৫ বছর। আহত দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে।

বিস্ফোরণের পরে পরে খালি করে দেওয়া হয় স্কুল। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল তাদের প্রতিবেদন আহতর সংখ্যা দুই জানালেও রাশিয়ার অধিকাংশ সংবাদসংস্থা তরফে দেওয়া খবরে আহতর সংখ্যা সাত বলা হয়েছে। এও বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহত ছাত্রদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। স্কুলে জঙ্গি কায়দায় আত্মহনের চেষ্টা খবরে তোলপাড় বিশ্ব।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, বিশাল নিরাপত্তাবাহিনী।পৌঁছয় ফরেন্সিক এবং রুশ গোয়েন্দাবাহিনী উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল।  প্রাথমিকতদন্তে অনেকের ধারণা হয়েছিল, স্কুলে জঙ্গি হামলা হয়েছে। কিন্তু পরে যে খবর পাওয়া গেল, সে খবর জঙ্গি হামলার থেকে যে কোনও অংশে কম নয়, তা বলাই বাহুল্য। ঘটনায় কার্যত বিস্মিত গোটা দেশ।

চলতি বছর সেপ্টেম্বরে উরাল সিটিতে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রের বন্দুকের গুলিতে প্রাণ হারান ছ জন। ঘটনায় আহত হন বেশ কয়েকজন ছাত্র। তার আগে মে মাসেও হামলা হয়েছে। এক ছাত্রের বন্দুকের গুলিতে মৃত্যু হয় নজনের।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর