সেনা এখনও সরানো হয়নি, রাশিয়ার দাবি নস্যাৎ আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেনার ড্রিল শেষ। সীমান্ত থেকে শীঘ্রই সরিয়ে নেওয়া হবে সেনা। বুধবার যুদ্ধের আশঙ্কার নিস্পত্তি ঘটিয়ে এমনটাই ঘোষণা করছিল পুতিনের সরকার। আপাতত যুদ্ধের কালো মেঘ সরিয়ে ইউক্রেন নিয়ে জট কাটল দুই দেশের মধ্যে এই ভেবে স্বস্তির নিশ্বাস ফেলেছিল গোটা বিশ্ব। কিন্তু তারপর এক রাতও কাটল না। তার মধ্যেই ফের উদ্বেগ বাড়িয়ে আমেরিকা ঘোষণা করল রাশিয়া মুখে বললেও এখনও সীমান্ত থেকে কোনও সেনা সরিয়ে নেওয়া হয়নি। ইউক্রেন সীমান্তে এখনও মোতায়েন রয়েছে বিস্ল রাশিয়ান সেনা।

সম্প্রতি শীর্ষ মার্কিন অধিকারিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর যে দাবি রাশিয়া করছে তা সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, সম্প্রতি সীমান্তে সেনা কমানোর জায়গায় সেনার সংখ্যা আরও বাড়ানো হয়েছে। অতিরিক্ত ৭ হাজার সেনা পাঠিয়েছে মস্কো। একই কথা বলেছেন হোয়াইট হাউসের এক আধিকারিক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করে রাশিয়া গোটা বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু আমরা জানি এটা সম্পূর্ণ মিথ্যা।’ 

অন্যদিকে রাশিয়া যে সত্যিই সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে তার প্রমাণস্বরূপ বুধবার একটি ভিডিও প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক। সেখানে দেখা যায়, ক্রিমিয়া থেকে সরে যাচ্ছে রুশ বাহিনী ও ট্যাঙ্ক। কিন্তু এতে সন্তুষ্ট নয় আমেরিকা ও ন্যাটো গোষ্ঠী। এরপরেও তাদের দাবি যে রাশিয়ার বলা সমস্ত কথাই মিথ্যা। 

উল্লেখ্য, এই প্রসঙ্গে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অনুমান করছে, প্রায় ১ লক্ষ ৫০ হাজার রাশিয়ান সৈন্য সম্পূর্ণ ইউক্রেনকে ঘিরে রেখেছে। এর মধ্যে সম্প্রতি প্রায় ১লাখ সেনা বাড়ানো হয়েছে। 

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল