জার্মানির বড়দিন বাজারে গাড়ি হামলায় নিহত শিশু সহ ২, আটক সৌদি নাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:- সামনেই বড়দিন, তার আগে জার্মানি বড়দিন বাজারে ঘটে গেল ভয়াবহ গাড়ি হামলা। ভিড়ে ঠাসা রাস্তায় হঠাৎ-ই ছুটে আসে এক গাড়ি। তার ধাক্কায় অনেকে ছিটকে পড়েন এবং গাড়ির চাকায় পিষে যান বহু মানুষ। জানা গিয়েছে এখনও পর্যন্ত শিশু সহ ২ জনের মৃত্যুর হয়েছে এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এবার এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রাজধানী বার্লিন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত জার্মানির ম্যাগডেবার্গ শহরে চলছিল জমজমাট বড়দিনের বাজার। সেই সঙ্গে ছিল অগণিত মানুষের ওপর। আচমকায় সেই রাস্তায় ভিড়ের উপর উঠে পড়ে চারচাকা গাড়ি। ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে। পুলিশ সূত্রে খবর, আটক গাড়ি চালক সৌদি আরবের নাগরিক। তিনি দীর্ঘ দিন জার্মানিতেই প্রবাসী হিসাবে থাকছিলেন। কী কারণে এই ‘হামলা’ তিনি করলেন, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, রাস্তায় থিকথিকে ভিড়ের মাঝে আচমকা গাড়িটি উঠে পড়ে। নির্বিচারে মানুষকে ধাক্কা মারতে মারতে তা এগিয়ে যায়। ভিড়ের মধ্যে ঢুকেও গাড়ির গতি এতটুকু কমেনি। রাস্তার শুরুর দিকে ৪০০ মিটারের মধ্যে যত জন ছিলেন, তাঁরা আহত হয়েছেন। অনেকে পড়ে গিয়ে চাকার নীচে পিষে গিয়েছেন। (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্ত)।  ম্যাগডেবার্গের ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জার্মান পুলিশ। আহতের সংখ্যা ৬০-এরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?