ইমরানের উপরে হামলা: ২৪ ঘন্টার মধ্যে FIR দায়েরের নির্দেশ পাক সুপ্রিম কোর্টের

২৪ ঘন্টার মধ্যে এফআইআর দায়ের না হলে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করা হবে বলেও জানিওয়ে দিয়েছে পাক শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pak Prime Minister) ইমরান খানের (Imran Khan) উপরে প্রাণঘাতী হামলার পরে ৯৬ ঘন্টা কেটে যাওয়া সত্বেও কোনও এফআইআর দায়ের না হওয়ায় ক্ষুব্ধ পাকিস্তান সুপ্রিম কোর্ট (Pakistan Supreme Court)। আজ সোমবার এ সংক্রান্ত মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি (Chief Justice Of Pakistan) উমর আতা বান্দিয়ালের (Umar Ata Bandial)  নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ প্রাক্তন প্রধানমন্ত্রীর উপরে হামলার ঘটনায় আগামী ২৪ ঘন্টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে এফআইআর দায়ের না হলে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করা হবে বলেও পঞ্জাব পুলিশের প্রধান ফয়সাল শাকহারকে সতর্ক করে দিয়েছেন।

দেশে অবিলন্বে জাতীয় সংসদ ভেঙে নির্বাচনের দাবিতে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফের পক্ষ থেকে লং মার্চ কর্মসূচি নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ওয়াজিরাবাদে কর্মসূচি চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান। যদিও তাঁর পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। গতকাল রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

কিন্তু ৯৬ ঘন্টা পেরিয়ে গেলেও ইমরানের উপরে প্রাণঘাতী হামলা ইয়ে কোনও এফআইআর দায়ের হয়নি। তাঁর উপরে হামলার ঘটনায় অভিযোগপত্রে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক আধিকারিকের নাম উল্লেখ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আর তাতেই চটে যান পাক সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া। সেনা আধিকারিকের নাম বাদ না দেওয়া হলে এফআইআর দায়ের করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। আর তাতেই চাপে পড়ে ইমরানের উপরে হামলার ঘটনায় এফআইআর দায়ের করেনি পঞ্জাব পুলিশ।

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর