মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ৩, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হল আতঙ্কে। আমেরিকার সিয়াটলে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যালে আচমকাই গুলির শব্দে  আতঙ্কিত হয়ে পড়েন হাজার হাজার মানুষ। ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন, আহত হয়েছেন শিশুসহ একাধিক ব্যক্তি। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ ও একাধিক কেন্দ্রীয় সংস্থা।

সূত্রের খবর, সিয়াটল সেন্টারে আয়োজিত ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যালে এই গুলির ঘটনা ঘটে। শহরের অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র স্পেস নিডলের অদূরেই চলছিল এই উৎসব। তারপর আচমকাই গুলির শব্দ পাওয়া যায়। গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে ২ বছরের একটি শিশু। আরও এক মহিলা আহত হলেও হাসপাতালে ভর্তি হতে চাননি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তি চারজনের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। তবে মৃত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর একাধিক গুলির শব্দ শোনা যায়। গুলি চলতেই উৎসব প্রাঙ্গণে হুড়োহুড়ি শুরু হয়। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন উপস্থিত মানুষ। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

আরও পড়ুনঃ আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা। তবে পুলিশ এখনও হামলার কারণ সম্পর্কে কিছু জানায়নি। কোনও সন্দেহভাজনকে আটক করা হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। সিয়াটল পুলিশ, এফবিআই-সহ একাধিক তদন্তকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে দিনের বাকি সময়ের জন্য সিয়াটল সেন্টার মনোরেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫