আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর চারদিন বাকি। তার মধ্যেই ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে। ঠিক এই শেষ মুহূর্তে প্রচুর আয়কর দাতা ফাইল নমিনেশন করে। আর শেষ মুহূর্তে সেই আয়কর জমা দিতে গেলে হয়ে যায় বেশ কিছু ভুল। সেই ভুলের জেরে জরিমানা, সুদ এবং অতিরিক্ত ফি-র বিধান রয়েছে। বহু করদাতা মনে করেন, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিলেই তাঁদের কর সংক্রান্ত সমস্ত দায়িত্ব শেষ। কিন্তু সেটা কখনই নয়। নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দেওয়া, আয়ের ভুল তথ্য দেওয়া বা আয় গোপন করার মতো ক্ষেত্রে আয়কর আইনে জরিমানা, সুদ এবং অতিরিক্ত ফি-র বিধান রয়েছে। কিছু ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ ভুলভাবে দেখানো আয়ের উপর প্রযোজ্য করের ২০০ শতাংশ পর্যন্তও হতে পারে।

আরও পডুন: ‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

আয়কর আইনের ধারা 234F অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে ITR জমা দিলে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত লেট ফাইন দিতে হতে পারে। তবে যাঁদের মোট বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি নয়, তাঁদের ক্ষেত্রে এই লেট ফি সর্বোচ্চ ১,০০০ টাকা হতে পারে। আয়কর আইনের সেকশন 270A-এর আওতায় যদি কোনও করদাতা প্রকৃত আয়ের তুলনায় কম আয় দেখান, তাহলে ওই অতিরিক্ত আয়ের উপর প্রযোজ্য করের ৫০ শতাংশ জরিমানা দিতে হতে পারে। অন্যদিকে, যদি আয়কর দফতর মনে করে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হয়েছে, ভুয়ো তথ্য দেওয়া হয়েছে বা ভুলভাবে করছাড় দাবি করা হয়েছে, তাহলে জরিমানা বেড়ে প্রযোজ্য করের ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে জরিমানা এড়িয়ে যাওয়া সম্ভব। আয়কর দফতরের পরামর্শ নির্ধারিত সময়ের মধ্যে ITR জমা দেওয়া, সমস্ত আয়ের উৎস সঠিকভাবে উল্লেখ করা, সময়মতো কর পরিশোধ করা এবং প্রয়োজনীয় হিসাবপত্র ও অডিট সংক্রান্ত নিয়ম মেনে চললে অপ্রয়োজনীয় জরিমানা, নোটিস ও আইনি জটিলতা এড়ানো সম্ভব।

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন