পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী হলেন আনোয়ার উল হক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী হলেন বালুচিস্তানের সেনেটর আনোয়ার উল হক কাকর। শনিবার বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় সংসদের বিরোধী দলনেতা রিয়াজ রাজার মধ্যে  বৈঠকে তদারকি প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার উল হক কাকরের নাম চূড়ান্ত হয়। আগামিকাল রবিবারই তদারকি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কাকর। 

দেশে পরবর্তী জাতীয় নির্বাচনের পথ প্রশস্ত করতে গত ৯ অগস্ট  সংসদ ভেঙ্গে দেওয়ার সুপারিশ করেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই সুপারিশ মেনে নিয়ে ওইদিনই মধ্যরাতে জাতীয় সংসদ ভেঙ্গে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। কিন্তু পরবর্তী তদারকি প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত শাহবাজকেই দায়িত্ব পালনের নির্দেশ দেন।  তদারকি প্রধানমন্ত্রী বেছে নিতে গত কয়েকদিন ধরে বিদায়ী সরকারের জোট শরিক দলের শীর্ষ নেতাদের পাশাপাশি ভেঙ্গে দেওয়া জাতীয় সংসদের বিরোধী দলনেতা রিয়াজ রাজার সঙ্গেও বৈঠক করেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তদারকি প্রধানমন্ত্রী হিসেবে খাজা আব্বাস, ইশহাক দার-সহ বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা হয়।  যদিও সরকারের ইয়েসম্যানকে তদারকি প্রধানমন্ত্রী হিসেবে মানতে রাজি হননি রাজা।  বিদায়ী সংসদের নেতা ও বিরোধী দলনেতার মধ্যে মতান্তর নিয়ে চরম উষ্মা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। শনিবারের মধ্যেই তদারকি প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করার জন্য শরিফ ও রাজাকে সময়সীমা বেঁধে দেন।

প্রেসিডেন্টের হুমকির পরেই এদিন দুপুরে ফের বৈঠকে বসেন শরিফ ও রাজা। ওই বৈঠকেই তদারকি প্রধানমন্ত্রী হিসেবে বালুচিস্তানের সেনেটর আনোয়ার উল হক কাকরের নাম চূড়ান্ত হয়।  বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা রিয়াজ রাজা বলেন, ‘আমি এবং প্রধানমন্ত্রী দু’জনেই  চেয়েছিলাম ছোট কোনও প্রদেশের কেউ তদারকি প্রধানমন্ত্রী হোন। তাই কাকরকে বেছে নেওয়া হয়েছে।’

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী