১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ফের সংবাদ শিরোনামে এক বৌদ্ধ ভিক্ষু। ১১ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে ৭১ বছরের এক ক্ষমতাশালী বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম পাল্লেগামা হেমারথানা। আজ শনিবার (৯ মে) রাজধানী কলম্বোর এক বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ওই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কলম্বো পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, ‘ধর্মীয় যাজকদের জড়িত থাকার ঘটনাগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে হাই-প্রোফাইল বা আলোচিত মামলা।’

কলম্বো পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ধৃত বৌদ্ধ ভিক্ষু পাল্লেগামা হেমারথানা কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অনুরাধাপুরার একটি বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করছিলেন। ২০২২ সালে তাঁর বিরুদ্ধে ১১ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তদন্তে নেমে  হেমারথানার বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণও পায় পুলিশ।ওই ভিক্ষুকে অপরাধে সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে নির্যাতিতা শিশুটির মাকেও গ্রেফতার করা হয়েছে।’

গত শুক্রবারই অনুরাধাপুরার একটি স্থানীয় আদালত হেমারথানার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং কালবিলম্ব না করে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। তার পরেই এদিন কলম্বোর এক বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসা করাতে যাওয়ার সময়েই হেমারথানাকে গ্রেফতার করা হয়। কলম্বো পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরবর্তী পদক্ষেপের বিষয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেব। শিগগিরই ওই ভিক্ষুকে আদালতে হাজির করানো হবে।’ উল্লেখ্য কয়েকদিন আগেই প্রচুর পরিমাণ গাঁজা সহ বেশ কয়েকজন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দফতর।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা