দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লন্ডনে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন, অমৃতপাল সিং’এর ঘনিষ্ঠ সেই খালিস্তানি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা অমৃতপাল সিং’এর ঘনিষ্ঠ অবতার সিং খান্ডার (Avtar Singh Khanda) মৃত্যু হল ব্রিটেনে। ব্রিটেনে জেলবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বার্মিংহাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার খালিস্তানপন্থী নেতার মৃত্যু হয়।

সূত্রের খবর, জেলবন্দি অবস্থায় অবতার সিং খান্ডা সোমবার শারীরিক অস্বস্তি হচ্ছে বলে জেল কর্তৃপক্ষকে জানান। এরপর তাঁকে তড়িঘড়ি বার্মিংহামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে বিচ্ছিন্নতাবাদী নেতার মৃত্যু হল তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বেশ কয়েকটি সূত্রের দাবি, অবতার সিং খান্ডা ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

উল্লেখ্য চলতি বছরের প্রথম দিকে অবতার সিং খান্ডা লন্ডনে ভারতীয় হাইকমিশনে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। অমৃতপাল সিং (Amritpal Singh) সেই সময় পলাতক ছিলেন। মার্চ মাসে, অমৃতপাল সিং-এর উপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে বিশাল ভারতীয় পতাকা নামিয়ে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা দূতাবাসের ভবনে উঠে ভারতীয় পতাকা নামিয়ে নিচ্ছে। আর গোটা বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন অবতার সিং খান্ডা। অমৃতপাল ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে বিদেশের মাটিতে খালিস্তানপন্থী আন্দোলন কিছুটা হলেও ধাক্কা খেল বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Published by:

Share Link:

More Releted News:

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ