আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হলেন শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স‍ৎ ভাই। শনিবার দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিলের বৈঠকে শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বেছে নেওয়া হয়। দাদার অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই আবুধাবির ডি-ফ্যাক্টো শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে তাঁর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া প্রত্যাশিত ছিল।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে গতকাল শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তেল সমৃদ্ধ দেশে পরিকাঠামোর উন্নতিতে তাঁর অবদান অস্বীকার্য। প্রেসিডেন্টের প্রয়াণে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই শোকের মধ্যেই নয়া প্রেসিডেন্ট বেছে নিতে শনিবার বৈঠকে বসেছিল ফেডারেল সুপ্রিম কাউন্সিল।

সংযুক্ত আরব আমিরাতে ‘এমবিজেড’ নামে পরিচিত শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গত ২০১৪ সাল থেকেই আবুধাবির ডি-ফ্যাক্টো শাসক হিসেবে দায়িত্ব সামলেছিলেন। ফলে প্রশাসনিক বিষয়টি তাঁর নখদর্পনে। তাছাড়া দেশের বাকি অঞ্চলের শাসকদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ