এই মুহূর্তে

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

নিজস্ব প্রতিনিধি: সুদানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন ছয় বাংলাদেশি সেনা। আহত আরও ৮ সেনা। শনিবার বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (ISPR) বিষয়টি নিশ্চিত করেছেন। আইএসপিআর আরও জানিয়েছে, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।

এখনও জঙ্গিদের সঙ্গে যুদ্ধ অব্যাহত রয়েছে। সূত্রের খবর, সুদানের কোরদোফানের কাদুগলি এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। এই হামলায় ছয়জন নিহত হয়েছেন। এই হামলার নিন্দা করে সরকারবিরোধী আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে সুদান সরকার। প্রত্যক্ষদর্শীদের মতে, ড্রোন দিয়ে জাতি সংঘের ওই ভবনে হামলা চালানো হয়েছে। 

গত নভেম্বরের শুরুতে এই দুর্ভিক্ষ শুরু হয় কাদুগলি শহরে। দেড় বছর ধরে আরএসএফ ওই শহরটিকে অবরুদ্ধ করে রেখেছিল। এই অঞ্চলটি তিনটি রাজ্যে বিভক্ত। এটি পশ্চিমে আরএসএফ-নিয়ন্ত্রিত দারফুর এবং উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলে সেনাবাহিনী-নিয়ন্ত্রিত এলাকার মাঝখানে অবস্থিত। বিশেষত, সেনা স্থানান্তরের জন্য এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক আরএসএফ দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সুদানের মধ্যাঞ্চলের চারপাশে সেনাবাহিনীর প্রতিরক্ষা ধ্বংস করতেও RSF এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে। আরএসএফ ২০১৩ সালে গঠিত হয়েছিল। জানজাওয়িদ মিলিশিয়ারা আরএসএফ গঠন করে। তাদের বিরুদ্ধে দারফুরের কৃষ্ণাঙ্গ আফ্রিকান, অ-আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

জেলের গেটে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন হাসিনার দলের ছাত্র নেতা

বাংলাদেশের নরসিংদীতে ফের হিন্দু যুবককে পুড়িয়ে খুন

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ