দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব। মঙ্গলবার গভীর রাতে একটি বাড়িতে ঢুকে আচমকা গুলি চালানোর ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১১ জন। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে দেশটির পূর্বাঞ্চলের কোয়াজুলু-নাটাল প্রদেশের ডারবানের দক্ষিণে অবস্থিত কোয়ামাখুথা টাউনশিপের জিকো এলাকায়।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১ টা নাগাদ একটি বাড়িতে বেশ কয়েকজন মানুষ একসঙ্গে ছিলেন। সেই সময় সশস্ত্র কয়েকজন হামলাকারী সেখানে ঢুকে পড়ে এবং ভিতরে থাকা মানুষদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ আরও চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আরও পড়ুন: বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

হামলার পর ঘটনাস্থল ছেড়ে পালানোর আগে বন্দুকবাজরা বাড়ির মালিকের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে হামলাকারীদের খোঁজে তল্লাশি। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত হামলার নেপথ্যে কী কারণ ছিল, তা স্পষ্ট নয়। পুলিশ কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি এবং হামলাকারীদের পরিচয়ও প্রকাশ্যে আসেনি। হামলার সময় বাড়িটিতে মোট ১৪ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে ১৩ জন পুরুষ এবং এক অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। কেন তাঁদের লক্ষ্য করে এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এখনও তদন্তাধীন।

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর