বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত রাজধানী দিল্লির বুকেও কি নিরাপদে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়ছে? হাউজ খাস এলাকায় রাতে বাড়ি ফেরার পথে ২১ বছরের এক তরুণীকে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ধাওয়া করে হেনস্থা করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাঁকে স্কুটি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনাটি ঘটে ১১ ও ১২ সেপ্টেম্বর মাঝরাতে।

জানা গিয়েছে, সাকেতে ইন্টার্নশিপ শেষ করে স্কুটি চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন ওই তরুণী। সেই সময় হাউজ খাস এলাকার কাছে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁর পিছু নেয় বলে অভিযোগ। কিছুটা রাস্তা যাওয়ার পর তাঁরা তরুণীকে উদ্দেশ্য করে মন্তব্য ও হেনস্থা করতে শুরু করেন বলেও অভিযোগ। অভিযোগ পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও ওই দুই ব্যক্তি পিছু ধাওয়া করতে থাকে। একসময় তাঁরা তরুণীর স্কুটির কাছাকাছি এসে তাঁকে ধাক্কা দেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ২১ বছরের তরুণী। ঘটনায় তাঁর শরীরে গুরুতর চোট লাগে।

আরও পড়ুন: চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

ঘটনার পর স্থানীয়দের সাহায্যে আহত তরুণীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানানো হয় পুলিশকেও। রাতের অন্ধকারে এক তরুণীকে এভাবে ধাওয়া করে হেনস্থা ও পরে ধাক্কা দেওয়ার অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। রাজধানীর মতো শহরে জনবহুল এলাকার কাছেই এমন অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে, রাতের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি এবং পুলিশি তৎপরতা কতটা কার্যকর।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক