‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর জন্য টেসলা সিইও ইলন মাস্ককে সতর্ক করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ইলন মাস্ক কয়েক দিন ধরে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে বিভাজন তৈরির চেষ্টা করছেন। কিন্তু ব্রিটেন এভাবে চলে না। বহিরাগত কারও নাক গলানোর বিষয়টি মানা হবে না।’

ঘটনার সূত্রপাত গত বছর। ১৮ বছরের তরুণ হেনরি নোয়াক ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলে পুলিশ এসে হামলাকারী শিখ যুবকের বর্ণবাদী হামলার অভিযোগ শুনে হেনরিকে সাহায্যের বদলে হাতকড়া পরিয়ে রাখে। পরে হেনরি মারা যান। সোমবার আদালত হামলাকারীর সাজা ঘোষণা করার পর পুলিশের বডিক্যাম ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, মৃত্যুপথযাত্রী নির্দোষ তরুণের আর্তিতে কর্ণপাতই করছেন না পুলিশ অফিসাররা। ওই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পুলিশের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ ওঠে। যদিওন নিহত হেনরির পরিবারও স্টারমারের সঙ্গে দেখা করে ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করেছেন। পাশাপাশি এও জানিয়েছেন, তাঁরা চান না যে তাদের ছেলের মৃত্যুকে কোনও রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিভেদের হাতিয়ার বানানো হোক।

পুলিশের আচরণের সমালোচনা করে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্ট করেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। তাতে তিনি লেখেন, ‘শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বর্ণবৈষম্য চলছে। পশ্চিমী দেশগুলোতে কাউকে বর্ণবাদী বলাটাই এখন সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে, এমনকি ধর্ষণ বা খুনের চেয়েও।’ মাস্কের ওই খোঁচা হজম করতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

 

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে