হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি বাণিজ্যিক জাহাজের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একাধিক সামুদ্রিক নিরাপত্তা ও শিপিং সূত্র। জানা গিয়েছে,  ইরান ওই  জলপথের উপর আবারও কঠোর সামরিক নিয়ন্ত্রণ জারি করার সময় এই ঘটনাটি ঘটে। 

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়। চলমান সংঘাতের আগে এটি ছিল বৈশ্বিক তেল বাণিজ্যের অন্যতম প্রধান রুট। শনিবার সকালে সামুদ্রিক ট্র্যাকিং ডেটায় দেখা যায়, আটটি তেলবাহী ট্যাঙ্কারের একটি কনভয় ওই পথ দিয়ে অতিক্রম করছে। প্রায় সাত সপ্তাহ আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের পর এটিই ছিল প্রথম বড় বাণিজ্যিক চলাচল। তবে পরিস্থিতির এই সাময়িক স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরে ইরানের সশস্ত্র বাহিনী ঘোষণা করে যে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত আবার কঠোর সামরিক নজরদারির আওতায় আনা হয়েছে। তাদের অভিযোগ, আমেরিকা অবরোধ কার্যকর করার নামে ইরানের বন্দরগুলির বিরুদ্ধে বারবার লঙ্ঘন ও ‘জলদস্যুতা’র মতো পদক্ষেপ নিচ্ছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার পর ‘সৎ উদ্দেশ্যে’ সীমিত ও নিয়ন্ত্রিতভাবে তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ধারাবাহিক পদক্ষেপের কারণে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়োটোণাট এদিকে টেলিগ্রামে এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে বলেন, প্রয়োজনে দেশের নৌবাহিনী শত্রুদের আরও “তীব্র পরাজয়” দিতে প্রস্তুত।অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে “কিছু ভাল খবর” আসতে পারে বলে ইঙ্গিত দিলেও বিস্তারিত কিছু জানাননি। তিনি সতর্ক করে বলেছেন, আগামী ২২ এপ্রিলের মধ্যে শান্তি চুক্তি না হলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার সংঘর্ষ শুরু হতে পারে।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান