এই মুহূর্তে




সুদানে ফের চরমে সেনা-আধা সেনার লড়াই, বিমান হামলায় নিহত ২২

নিজস্ব প্রতিনিধি: আফ্রিকান দেশ সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর লড়াই ফের চরমে উঠেছে। শনিবার দেশটিতে সেনাবাহিনীর বিমান হামলায় ২২ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী খার্তুমের কাছাকাছি পশ্চিম ওদুরমানে ওই হামলা চালানো হয়। বিমান হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি ছুড়েছে বিদ্রোহী আধা সেনা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, গত তিন মাস ধরে সুদানে সেনার সঙ্গে আধা সেনার লড়াই চলছে। ওই লড়াইয়ে ইতিমধ্যেই গৃহহীন হয়ে পরেছেন ২৯ লক্ষের বেশি মানুষ। দুই পক্ষের প্রাণঘাতী লড়াইয়ে কতজন প্রাণ হারিয়েছেন তার সঠিক কোনও পরিসংখ্যান নেই। রাজধানী খার্তুম ও সংলগ্ন তিন শহরের অন্যতম ওমদুরমানের নিয়ন্ত্রণ রয়েছে আধা সামরিক বাহিনী আরএসএফের (র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস) হাতে। অন্য এক শহর বাহরির নিয়ন্ত্রণও কায়েম করেছে আরএসএফ। ওই শহরগুলির নিয়ন্ত্রণ পেতে শুক্রবার থেকে আচমকাই বিমান হামলা চালাতে শুরু করেছে সুদানের সেনাবাহিনী। পাশাপাশি চলছে লাগাতার গোলাবর্ষণ।

গত কয়েকদিন ধরেই যুযুধান দুই পক্ষের সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ওমদুরমান। তার অন্যতম কারণ, দারফুর থেকে নগরীটির পশ্চিমাংশ দিয়ে আরএসএফের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের পথ রয়েছে। গত কয়েকদিন ধরে সেনার সঙ্গে আধা সেনার সংঘর্ষে মৃত্যু মিছিলের সারি দীর্ঘতর হচ্ছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরুর পরে খার্তুম, করদোফান ও দারফুরে এখনও  পর্যন্ত কমপক্ষে এক হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

সিডনি সমুদ্র সৈকতে ইহুদি নিধন যজ্ঞের নিন্দা ইজরায়েলের প্রেসিডেন্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ