এই মুহূর্তে




সুদানে ক্ষমতার লড়াইয়ে ২৪ ঘন্টার মধ্যে নিহত ৫৬ বেসামরিক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি: সুদানে চলমান সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ গেল ৫৬ জন বেসামরিক ব্যক্তির। গত ২৪ ঘন্টার মধ্যে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দুই বাহিনীর গুলির লড়াইয়ে। সুদানের চিকিৎসকদের একটি সংগঠন এই তথ্য জানিয়েছে। ওই সংগঠন আরও জানিয়েছে, সংঘর্ষের জেরে বেশ কিছু সামরিক সদস্যও নিহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আফ্রিকার এই দেশটিতে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর সংঘর্ষ রবিবার দ্বিতীয় দিনে পড়েছে। এর মধ্যে শয়ে শয়ে সাধারণ নাগরিক গুলিতে জখম হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় করছে। সুদানের চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, সামরিক বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষ মিলিয়ে ইতিমধ্যে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৬০০ জন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, রবিবার ভোরে রাজধানী খার্তুম এবং পার্শ্ববর্তী শহর ওমদুরমানে প্রচণ্ড গুলির লড়াই শুরু হয়, সামরিক সদর দফতর, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় টেলিভিশন সদর দফতরের চারপাশে সংঘর্ষ হয়।

উল্লেখ্য ২০২১ সালের অক্টোবর মাসে অভ্যুত্থানের পর থেকে সামরিক জেনারেলরা সুদান নিয়ন্ত্রণ করছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামারিক বাহিনী আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির মধ্যে সংঘর্ষ চলছে। সব সেনাঘাঁটি দখল না করা পর্যন্ত তাঁর বাহিনী লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেনারেল হেমেদতি। পাল্টা সুদানের সেনাবাহিনী বলেছে, আরএসএফ বিলুপ্ত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। ইতিমধ্যে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে ব্রিটেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়া। বুরহান ও হেমেদতির সঙ্গে কথা বলে হিংসা থামানোর আর্জি আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

ব্রিটেন জাদুঘর থেকে চুরি গেল ৬০০টি দুর্মূল্য সামগ্রী, রয়েছে দুর্লভ ভারতীয় শিল্পকর্মও

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

ট্রাম্পের পর মোদিকে জোর ধাক্কা মেক্সিকোর, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ কর চাপাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ