কাবুলে পাসপোর্ট অফিসে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম আত্মঘাতী জঙ্গি

পাসপোর্ট জমা দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন আত্মঘাতী স্কোয়াডের জঙ্গি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড়ো ধরনের হামলার আগেই নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম এক আত্মঘাতী জঙ্গি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার এখানকার একটি পাসপোর্ট অফিসে।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার জানিয়েছে, তালিবান সরকার সপ্তাহের শুধু এই দিনে পাসপোর্টের আবেদনপত্র বিক্রি ও জমা দেওয়ার দিন হিসেবে ধার্য করেছে।

দেশের পরিস্থিতি সম্প্রতি উত্তেজনাপূর্ণ হওয়ায় পাসপোর্টের জন্য আবদেনপত্র বিতরণ ও গ্রহণ বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির সামান্য পরিবর্তন হওয়ায় অনেকেই পাসপোর্টের জন্য আবেদন করতে শুরু করেন। আর বৃহস্পতিবার দিনটি এই কাজের জন্য বরাদ্দ করায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট জমা দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন আত্মঘাতী স্কোয়াডের জঙ্গি। তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাঁকে চ্যালেঞ্জ জানালে সে রিমোট কন্ট্রোলের সাহায্যে নিজেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা তাকে খতম করে। শতাধিকের প্রাণ রক্ষা পেয়েছে।

উল্লেখ করা যেতে পারে, তালিবানের কাবুল দখলের সময় একাধিক জঙ্গি হামলার সাক্ষী থেকেছে আফগানিস্তান। ক্ষয়ক্ষতি কম হয়নি। জঙ্গি হামলার পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। তাতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর