‘হিজাব’ নিষিদ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে, নিয়ম ভঙ্গ করলেই জরিমানা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব পরা পুরোপুরিভাবে নিষিদ্ধ করল সুইজারল্যান্ড। আগামী বছর জানুয়ারির ১ তারিখ থেকে জনসম্মুখে মুখ ঢেকে রাখে এমন পোশাক নিষিদ্ধের আইন কার্যকর করা হবে। দেশটির সরকার জানিয়েছে, যারা এই আইন ভাঙবেন তাঁদের জন্য শাস্তিও রয়েছে। জরিমানা হিসেবে অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে। যা প্রায় এক লক্ষ ৩৭ হাজার টাকার বেশি।তবে দেশটিতে শুধুমাত্র পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ধর্মীয় স্থানে হিজাব পড়তে পারবেন নারীরা।

এই নিয়ে সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব পরা নিষিদ্ধের এই আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না।একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে। শুধু তাই নয়, স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।তবেই এই বিশেষ ছাড় পাওয়া যাবে। অবৈধভাবে সরকারের অনুমতি ছাড়া হিজাব পড়া যাবে না।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা পাস করার পক্ষে ভোট দেয়। এরপর দেশটির ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল ১৫১-২৯ ভোটে আইনটি অনুমোদন করে। অবশ্য এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ