হাড়হিম ঘটনা, সিরিয়ায় তিনদিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Share:

নিজস্ব প্রতিনিধি : উল্লেখযোগ্য হারে মৃত্যুদন্ড বেড়েছে সিরিয়ায়। সিরিয়ার নতুন ইসলামপন্থি নেতারা গত তিনদিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বেশিরভাগই সিরিয়ার পলাতক প্রাক্তন প্রেসিডেন্ট আসাদ আল-বাশারের আমলের কর্মকর্তা।

এই নিয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় ৩৫ জনের প্রাণহানির গুরুতর লঙ্ঘন ও সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।এর পরই গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে। হোমস এলাকায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই গোষ্ঠীগুলো বিশৃঙ্খল পরিস্থিতি, অস্ত্র পাচার এবং নতুন কর্তৃপক্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

উল্লেখ্য, ২০০০ সালে বাবা হাফিজ আল আসাদের পর সিরিয়ার শাসন ক্ষমতায় বসেন বাশার।২৪ বছর সিরিয়ার গদিতে ছিলেন।গত ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছিল সিরিয়ার। শেষ কয়েক মাসে বিদ্রোহী গোষ্ঠী দখল করতে থাকে একের পর এক এলাকা। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা দামাস্কাস দখল করতেই পতন হয় আসাদের সাম্রাজ্যের। বর্তমানে রাশিয়াতে আশ্রয়ে রয়েছে আসাদ। তাঁর উপর নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে পুতিন সরকার। কোনও রকম রাজনৈতিক কার্যকলাপে যোগ দিতে আপাতত নিষেধ করা হয়েছে তাকে।

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর