তালেবান সরকারের ‘জুলুমবাজি’, আফগানিস্তানে নিষিদ্ধ ‘দাবা’ খেলা

দাবা খেলার বিরোধিতা করে এই পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের সকল ক্রীড়া ইভেন্ট পরিচালনকারী তালেবান ক্রীড়া অধি-দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দাবা খেলা নিষিদ্ধ হল আফগানিস্তানে। তালেবান সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে। দাবা খেলা নিষিদ্ধ করার কারণ হিসেবে তালেবান সরকারের যুক্তি, দাবা খেলা ‘জুয়া’ খেলাকে উৎসাহিত করে। যা দেশের ইসলামি আইনানুসারে অবৈধ। রবিবার (১১ মে) একজন ক্রীড়া কর্মকর্তা, আফগানিস্তানে দাবা নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দাবা খেলার বিরোধিতা করে এই পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের সকল ক্রীড়া ইভেন্ট পরিচালনকারী তালেবান ক্রীড়া অধি-দফতর।

এ বিষয়ে সরকারি ক্রীড়া বিভাগের মুখপাত্র আতাল মাশওয়ানি জানিয়েছেন, ‘শরিয়া আইনে ‘দাবা খেলা’ জুয়া হিসেবে বিবেচিত। আর তালেবানরা কঠোরভাবে শরিয়া মেনে চলে। তাই গত বছর ঘোষিত পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ আইন অনুসারে, জুয়া এ দেশে নিষিদ্ধ করা হয়েছে। দাবা নিষিদ্ধ করার সবচেয়ে বড় কারণ হল, ধর্মীয় উদ্বেগ। যতক্ষণ না এই উদ্বেগগুলির সমাধান করা হয়, ততক্ষণ আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ থাকবে।

অত্যাচারি তালেবান সরকারের এই ঘোষণার পরেই, স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সাম্প্রতিক বছরগুলিতে কাবুলে এক ক্যাফতে অনেক দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন ক্যাফের মালিক আজিজুল্লাহ গুলজাদা। এবং তা জনপ্রিয়তাও পেয়েছিল। তিনি জানিয়েছেন, যদি দাবা শরিয়া বিরোধী হয়, তাহলে অন্যান্য মুসলিম দেশেও কেন দাবা খেলা হয়? সেখানে আন্তর্জাতিক পর্যায়ের অনেক খেলোয়াড়ও রয়েছে। আফগানিস্তানে দাবা নিষিদ্ধ হওয়ার বিষয়টি সম্পূর্ন তালেবান সরকারের জুলুমবাজি। দাবার সঙ্গে জুয়ার কোনও সম্পর্ক নেই। দাবা খেলা স্থগিত করার সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু এটি তার ব্যবসার ক্ষতি করবে। এছাড়াও তরুণ প্রজন্মের ক্ষতি করবে। কারণ আজকাল তরুণদের খুব বেশি কাজ নেই, তাই প্রতিদিন আমার ক্যাফেতে অনেক লোক আসে। চাচা খেতে খেতে তাঁরা বন্ধুদের সঙ্গে দাবা প্রতিযোগিতা উপভোগ করেন।’

তবে শুধু দাবা নয়, ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই অনেক খেলাধুলা নিষিদ্ধ করেছে। দেশে নারীদের যেকোনও খেলায় অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব