কর্মী ছাঁটাই অনিবার্য, ঘোষণা এলনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তেসলা কর্তা এলন মাস্ক (Elon Musk) জানিয়ে দিলেন, আগামী তিন মাসের মধ্যে সংস্থার ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। কাতার ইকোনমিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তেসলা কর্তা বলেন, সংস্থার ব্যয়ভার লাঘব করতেই এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হচ্ছেন। এই ঘোষণা প্রত্যাশিতই ছিল। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, তেসলা-কর্তা এলন (Elon Musk ) তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, সংস্থার আর্থিক চিত্র মোটেই ভালো নয়। ফলে, তেসলা তাঁর গরিমা হারাচ্ছে। এই খবর লেখা পর্যন্ত মাস্ক বা তেসলার তরফ থেকে এই ব্যাপারে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

তেসলা অধিগ্রহণের পর মাস্ক (Elon Musk ) বলেছিলেন, বাড়ি থেকে (work from home) কোনও কর্মী অফিসের কাজ করতে পারবেন না। অফিসের কাজ অফিসে এসেই করতে হবে। যারা এই নির্দেশিকা মানতে নারাজ তারা হয় চাকরি ছাড়বে না হলে তেসলাই তাদের বরখাস্ত করবে। সেই নির্দেশিকার পাশাপাশি এলন মাস্ক বলেছিলেন, সপ্তাহে প্রত্যেক কর্মীকে ৪০ ঘণ্টা ধরে কাজ করতে হবে।

এলন মাস্কের (Elon Musk ) আগে সংস্থার সিইও ছিলেন জ্যাক ডর্সে।তাঁর সময় সংস্থার সব কর্মী বাড়ি থেকে কাজ করতেন। শুধু তাই নয়, জ্যাক ডর্সে (Jack Dorsey)এও বলেন, বাড়ি ছাড়াও যে কোনও জায়গা থেকেই কর্মীরা কাজ করতে পারবেন। কিন্তু তেসলা অধিগ্রহণের পর মাস্ক ((Elon Musk ) একের পর এক নির্দেশিকা জারি করতে শুরু করেন। এই সব নির্দেশিকায় কর্মীরা তিতিবিরক্ত। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অনেকেই চাকরি ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

আরও পড়ুন বাবার পরিচয় রাখতে চান না এলন-কন্যা, আদালতে আবেদন দাখিল

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!