থাইল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন অনুটিন চার্নভিরাকুল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কের মুখে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে বরখাস্ত করেছে থাইল্যান্ড আদালত। ফোনে বিতর্কিত বিষয়ে আলোচনা করার কারণেই পদ খোয়ালেন তিনি। তিনি পদ খোয়ানোর পরেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন অনুটিন চার্নভিরাকুল। ৫৮ বছর বয়সী অনুটিন চার্নভিরাকুল ভুমজাইথাই পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর পদ সামলানোর আগে তিনি উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২২ সালে গাঁজা আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণ করার পরেই বেশি পরিচিতি পেয়েছেন। কোভিডকালেও তিনি প্রকাশ্যে এসেছিলেন। সেই সময় পশ্চিমের দেশ গুলোকে করোনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছিলেন। পরে সমালোচনা করে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন।

আদালতে শুক্রবার (২৯ আগস্ট) নয় সদস্যের বেঞ্চ রায়ে বলা হয়েছে, তিনি নিয়ম ভেঙেছেন। তাঁর বিরুদ্ধে দেশের স্বার্থ রক্ষার আগে নিজের ব্যক্তি স্বার্থকে রাখার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পেতংতার্ন ফোনের মাধ্যমে থাই সেনাবাহিনীর সমালোচনা করেছেন। শুধুপব তাই নয়, থাই সেনাবাহিনীর এক কর্তাকে আঙ্কেন বলে সম্বোধন করেছেন। এই বিষয়টি থাইল্যান্ডে জন সাধারণের মধ্য়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে নিজের পক্ষে পেতংতার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, ফোনে সেই কথা শান্তিপূর্ণ আলোচনার অংশ ছিল। তবে আদালত সেই বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছেন, দেশের সুনাম ক্ষু্ণ্ন হয়েছে।

আদালত জানিয়েছে, ফোনের হওয়া কথা থাই প্রধানমন্ত্রীর পদমর্যাদা ক্ষতিগ্রস্ত করেছে। জন মানসে ক্ষতি হয়েছে। সেই কারণেই তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। গত জুনে ফাঁস হয়েছিল ফোনের রেকর্ড। তারপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। পেতংতার্ন সিনাওয়াত্রাকে সরিয়ে দেওয়ার পরেই নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অনুটিন চার্নভিরাকুল।

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের