এই মুহূর্তে

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

আন্তর্জাতিক ডেস্ক: তিনমাস ক্ষমতায় থাকার পর থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙ্গে দিলেন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার সকালেই এই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন তিনি। আগামী বছরের শুরুতেই থাইল্যান্ডে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার তিনি জানান, সীমান্তে উত্তেজনা এবং রাজনৈতিক সংকট তার সংখ্যালঘু সরকারের পক্ষে সামাল দেওয়ার সমস্যার হয়ে দাঁড়াচ্ছে।। সেই কারণে পার্লামেন্ট ভেঙে দেওয়া যথাযথ সমাধান বলেই মনে করছেন তিনি। পার্লামেন্ট ভেঙে দিয়ে এদিন একটি অর্ডিনেন্স জারি করা হয়েছে। এখানে বলা হচ্ছে, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের জন্য নতুন একটি নির্বাচন আয়োজন করা হবে।

মনে করা হয়েছিল, সামনেই খ্রিস্টানদের বড় ধর্মীয় অনুষ্ঠান। তার আগে কোনোভাবেই পার্লামেন্ট ভাঙবেন না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। কিন্তু থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে না পারার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার জারি করা অর্ডিন্যান্সে বলা হয়েছে, দেশে একটি সংখ্যালঘু সরকার রয়েছে। দেশের মধ্যে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। সরকার সেই চ্যালেঞ্জ দক্ষতা ও স্থিতিশীলতার সঙ্গে ধারাবাহিকভাবে সামাল দিতে পারছে না। এমন পরিস্থিতিতে উপযুক্ত সমাধান হল পার্লামেন্ট ভেঙে দিয়ে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা।

অনুতিন ২০২৩ সালের আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। দায়িত্ব নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, জানুয়ারির শেষের মধ্যে সংসদ ভেঙে দেবেন। কিন্তু ডিসেম্বরেই পার্লামেন্ট ভেঙে দিলেন তিনি। আইন অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। সেই হিসেবে আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় থাই জনগনের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। সেখানেই জানিয়েছেন, তাঁর অপারগতার কথা। সেখানেই নতুন নির্বাচন হবে বলেো জানিয়েছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

ধেয়ে আসছে প্রবল তুষারঝড়, ২৫-২৬ জানুয়ারি নিউইয়র্কের সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ