আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশাধিকার মিলবে ভারতীয় নাগরিকদের

নিজস্ব প্রতিনিধিঃ পর্যটকদের জন্য সুখবর। ভিসা ছাড়াই যাওয়া যাবে থাইল্যান্ডে। ভারত ও তাইওয়ানের পর্যটকদের জন্য থাইল্যান্ডে যেতে প্রয়োজন হবেনা ভিসা। চলতি বছরের নভেম্বর মাস থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ভিসার প্রয়োজনীয়তায় ছাড় দেওয়া হবে। মঙ্গলবার থাইল্যান্ডের এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ক্রমশ পর্যটনের মরশুম ঘনিয়ে আসছে। ফলে ভিসা ছাড়া থাইল্যান্ড যাওয়ার সুযোগ পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে। বাড়বে পর্যটন। তাই কর্তৃপক্ষের এই পদক্ষেপ বলে ধারণা।    

চলতি বছরের সেপ্টেম্বর মাসে চিনা পর্যটকদের জন্য ভিসায় ছাড় দেয় থাইল্যান্ড। ফলে করোনা মহামারির পূর্বে দেশটির পর্যটন থেকেই ২০১৯ সালে ১১ মিলিয়ন রেকর্ড আয় হয়। জানুয়ারি থেকে ২৯অক্টোবর  পর্যন্ত থাইল্যান্ডে ২২ মিলিয়ন পর্যটকদের আনাগোনা ছিল। ফলে ৯২৭.৫ বিলিয়ন বাহট(থাইল্যান্ডের মুদ্রায়) আয় হয়। সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “ভারত এবং তাইওয়ান থেকে আগতরা ৩০ দিনের জন্য থাইল্যান্ডে প্রবেশ করতে পারে।”

মালয়েশিয়া, চিন এবং দক্ষিণ কোরিয়ার পরে ভারত  পর্যটনের জন্য থাইল্যান্ডের চতুর্থ বৃহত্তম আয়ের উৎস।   সম্প্রতি ভারত থেকে পর্যটনে থাইল্যান্ডে যাতায়াত তার অন্যতম কারণ।  থাইল্যান্ড  সরকার এই বছর প্রায় ২৮ মিলিয়ন পর্যটক দেশে আসবে বলে আশাবাদী। ফলে পর্যটন শিল্পে আয় থেকে রপ্তানি ব্যবস্থা চাঙ্গা করবে থাইল্যান্ড সরকার।  

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ