শীর্ষ আদালতের রায়ে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক বছরের কারাদন্ড দেওয়া হল দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে। এই  রায় দিয়েছে থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট। সে দেশের শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কারাদণ্ড হলেও সেই সময়ের অধিকাংশ সময়টাই হাসপাতালেই কাটিয়েছেন যা একেবারেই বেআইনি।

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ থেকে এদিন দুই বিচারপতি রায়টি পড়ে শোনান। বিচারকরা তাকে ব্যাংকক রিমান্ড কারাগারে স্থানান্তরের জন্য পরোয়ানা জারি করেছেন, যা থাইল্যান্ডের সবচেয়ে বড় রাজনৈতিক হেভিওয়েটের জন্য একটি বড় ধাক্কা। আদালত জানিয়েছে দায় থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর হাসপাতালে থেকে যাওয়ার দায় কেবল চিকিৎসকদের নয় বরং থাকসিন নিজেও ইচ্ছাকৃতভাবে হাসপাতালে থাকার সময় দীর্ঘায়িত করেছেন। তাই এবারে তাকে সম্পূর্ণ কারাদণ্ড ভোগ করতে হবে। গত মাসে পায়োংটার্ন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির প্রভাবশালী রাজনৈতিক পরিবার ‘থাকসিন রাজবংশ’-এর জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

অভিযুক্ত থাকসিন, সাংবাদিক ও আইনজীবীদের সামনে উচ্চস্বরে পাঠ করা সুপ্রিম কোর্টের রায়ে বলা, “পরিস্থিতি ইঙ্গিত দেয় যে আসামী জানতেন, অথবা সচেতন ছিলেন যে তিনি কোনও গুরুতর জটিলতায় ভুগছেন না, বরং কেবল দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন, পুলিশ জেনারেল হাসপাতালে ভর্তির প্রয়োজন ছাড়াই যা বহির্বিভাগে চিকিৎসা করা যেত।” থাকসিন ২০০১ সালে এবং ২০০৫ সালে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিজেকে নির্বাসনে নিয়ে যান। ২০২৩ সালের আগস্টে দেশে ফিরে আসার পর, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের জন্য তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি কখনও কারাগারে রাত কাটাননি এবং রাজকীয় ক্ষমার ব্যবহারের মাধ্যমে তার কারাদণ্ড এক বছরে কমিয়ে আনা হয়।

অন্যদিকে, মঙ্গলবার আদালতে বাবার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন পেতংতার্ন। রায় শোনার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বাবার জন্য একটু চিন্তিত হলেও আমরা সবাই ভালো মেজাজে আছি।’ তিনি বিরোধী দল হিসেবে পরিবারের ফিউ থাই পার্টিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও করেন।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!