ফের ভূমিকম্প, টানা তিনবার কেঁপে উঠল তুরস্ক

কম্পনের মাত্রা ছয় রিখটার স্কেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানের তৃতীয়বার কেঁপে উঠল তুরস্ক। কম্পনের মাত্রা ছয় রিখটার স্কেল। কম্পনের পর অনুভূত হয় শক্তিশালী আফটারশক। সাম্প্রতিক অতীতে কোনও দেশে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এভাবে কেঁপে উঠেছে বলে মনে করতে পারছে না পরিবেশবিদেরা। কম্পন বিধস্ত এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধারের পাশাপাশি দেহ উদ্ধারের কাজ চলছিল। সেই সময় আরও একবার কম্পন অনুভূত হয়। ফের বিকেলে। আর প্রতিটি কম্পনের গড় তীব্রতা  পাঁচের ওপরে। ফলে, কম্পন প্রভাবিত এলাকা  গ্রাউন্ড জিরোতে পরিণত হওয়ার আশঙ্কা করছে সরকার। মানুষ যেমন আতঙ্কে, আতঙ্কে উদ্ধারকারী দল। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ১৬শো মানুষ প্রাণ হারিয়েছেন। তবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে যেভাবে একটি দেশ কেঁপে উঠল, তাতে মৃতের সংখ্যা কোথাও পৌঁছবে, সে ব্য়াপারে সরকার রীতিমতো অন্ধকারে। 

তৃতীয়বারের কম্পনের উৎসস্থল মধ্য তুরস্ক। তুরস্কের পরিস্থিতিতে কার্যত স্তব্ধ গোটা বিশ্ব। রাষ্ট্রনেতারা শোক প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছে না। তুরস্ককে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত। সাহায্যের আশ্বাস দিয়েছে আমেরিকা-সহ অন্যান্য দেশ। ভারত থেকে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি ইউনিট। সঙ্গে গিয়েছে স্নিফার ডগ। পাঠানো হয়েছে চিকিৎসদের একটি দল। পাঠানো হয়েছে ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। কিন্তু যেভাবে তুরস্ক দুলে উঠছে, তাতে পরিস্থিতি কোনদিকে যায় সেটাই এখন সকলকে ভাবিয়ে তুলেছে। সর্বশেষ পাওয়া খবর অনুসারে, ভারী তুষারপাতের কারণে বন্ধ উদ্ধারকাজ। 

আরও পড়ুন তীব্র ভূমিকম্পে নেপালে মৃত ছয়, কাঁপল উত্তর ভারতও

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত