২০২৩ সালে সবচেয়ে বেশি কোন অ্যাপ মুছে দিয়েছেন নেটা নাগরিকরা, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তথ্য-প্রযুক্তির বিশ্বে অনলাইন মিডিয়ায় বেশ সক্রিয় নেটা নাগরিকরা। প্রতি মুহুর্তেই নয়া-নয়া অ্যাপ যেমন ডাউনলোড করেন, তেমনই মুছেও দেন। নেটা নাগরিকদের ওই দোদুল্যমানতায় বেশ সমস্যায় পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম সংস্থাগুলির কর্ণধাররা। । প্রত্যাশিত মুনাফার ধারে-কাছে পৌঁছতে পারেননি। তার মধ্যেই টিআরজি ডাটা নামে একটি সংস্থা স্মার্টফোনে গ্রাহকদের অ্যাপ মুছে যাওয়া নিয়ে এক বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘চলতি বছরে নেটা নাগরিকরা সবচেয়ে বেশি মুছে দিয়েছে ইনস্টাগ্রাম। প্রতি মাসে এক লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ১২,৫০০ ব্যবহারকারীই ‘কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেব’ বলে সার্চ করেছেন।’

‘টিআরজি ডাটা’ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ‘বর্তমানে বিশ্বে ৪৮০ কোটি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। যা গোটা বিশ্বের মোট জনসংখ্যার ৫৯.৯ শতাংশ। তাছাড়া ইন্টারনেট ব্যবহারকারীদের ৯২.৭ শতাংশই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। প্রতিদিন একজন ব্যবহারকারী গড়ে ২ ঘন্টা ২৪ মিনিট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা যখন বাড়ছে তখন অবশ্য বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম গ্রাহক বা ব্যবহারকারী হারিয়ে চলেছে। তার মধ্যে শীর্ষে রয়েছে ইনস্টাগ্রাম। প্রতি মাসে গোটা বিশ্বজুড়ে ১০ লক্ষের বেশি ব্যবহারকারী ‘কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলা যায়’ বলে সার্চ করেছেন। ইনস্টাগ্রামের পাশাপাশি ব্যবহারকারী হারাচ্ছে আর এক সামাজিক যোগাযোগমাধ্যম ‘স্ন্যাপচ্যাট’। ২০১১ সালে শুরু হয়েছিল  ‘স্ন্যাপচ্যাট’। চলতি বছর প্রতি মাসে ১,৩০,০০০ ব্যবহারকারী নিজেদের মোবাইল ফোন থেকে ‘স্ন্যাপচ্যাট’ অ্যাপ মুছে দিয়েছেন।

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা