বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় মুক্তি হাজারের বেশি কারাবন্দি

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় মুক্তি দেওয়া হল হাজারেরও বেশি কারাবন্দি। সোমবার শ্রীলঙ্কার কারা কমিশনার গামিনি দিশানায়ের এই বিবৃতি দিয়েছেন। উল্লেখ্য, বছরের বিশেষ দিনগুলিতে শ্রীলঙ্কার কারাগার থেকে বন্দিদের মুক্তি দেওয়া হয়।

বড়দিন উপলক্ষে এক হাজার চার জনকে বন্দিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে। কারা কমিশনার গামিনি দিশানায়ের এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন। শ্রীলঙ্কার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বড়দিনে মুক্তি পাওয়া এক হাজার চার জন বন্দির মধ্যে অনেকেই বকেয়া জরিমানা দিতে না পারায় জেলে রয়েছেন। যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই দেশের নাগরিক।

এর আগে বৌদ্ধ ধর্মের উৎসব ভেসাক উপলক্ষে অনেক বন্দিদেরই মুক্তি দেওয়া হয়েছিল। প্রতি বছর মে মাসে এই দিনটিকে শ্রীলঙ্কায় বিশেষভাবে পালন করা হয়। জানা গিয়েছে, শ্রীলঙ্কার কারাগারে ক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দি আছেন। কারাগারে মোট ১১ হাজার বন্দি থাকতে পারেন। কিন্তু ২২ ডিসেম্বর পর্যন্ত কারাগারে ৩০ হাজার বন্দি ছিলেন। বিশেষ বিশেষ উপলক্ষে দেশটির কারাগার থেকে বন্দিদের মুক্তি দেওয়া হয়। সেই হিসাবে এক হাজার চার জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে মাদকবিরোধী অভিযানে ১৫ হাজার মানুষকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের অবশ্য মুক্তি দেয় আদালত।

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…