জেরুজালেমে চলল গুলি, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েল অধিকৃত জেরুজালেমে চলল গুলি। বৃহস্পতিবার জেরুজালেমে   চেক পয়েন্টের কাছে গাড়ি লক্ষ্য করে আচমকাই চলল গুলি। এই ঘটনায় প্রাণ হারান ৩ জন এবং আহত হয়েছেন আটজন। ইজরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান এলিন বিন জানান আহতদের  মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলা নিয়ে ইজরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মালে আদুমিম বসতির দিক থেকে  জেরুজালেমে যাওয়ার পথে তিনজন বন্দুকধারী এই হামলা চালায়। তবে ইজরায়েলি বাহিনীর পাল্টা হামলায় প্রাণ হারান দুজন  বন্দুকধারী। পুলিশ জানিয়েছেন  বন্দুকধারীরা  সন্ত্রাসী ও বেথেলহেম এলাকার বাসিন্দা। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জেরুজালেমে  ইজরায়েলি বাহিনীকে লক্ষ্য করে চলছে হামলা। । জানুয়ারির শেষের দিকে জেরুজালেমের একটি সিনাগগের কাছে গুলিতে কমপক্ষে সাতজন নিহত হন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জেরুজালেমে চলল গুলি। তবে এই হামলা কারা চালাল তা এখন অধরা। এই ঘটনা নিয়ে ইজরায়েল বাহিনী শুরু করেছে তদন্ত। একদিকে টানা ৩ মাসের বেশি সময় ধরে চলছে গাজা এবং ইজরায়েল যুদ্ধ। সেই আবহেই বারবার জেরুজালেমে ঘটছে বন্দুক হামলার মত ঘটনা।

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে