পাকিস্তানে লেফটেন্যান্ট জেনারেল-সহ ১৫ সেনা আধিকারিক বরখাস্ত

সোমবার সাংবাদিক সম্মেলনে ১৫ আধিকারিককে বরখাস্ত করার কথা ঘোষণা করেন পাক সেনার মুখপাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পরে দেশজুড়ে ছড়িয়ে পড়া হিংসার ঘটনা মোকাবিলায় ব্যর্থ হওয়ায় এক লেফটেন্যান্ট জেনারেল সহ ১৫ সেনা আধিকারিককে বরখাস্ত করলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বরখাস্ত হওয়া আধিকারিকদের মধ্যে তিন জন মেজর জেনারেল ও সাত জন ব্রিগেডিয়ার পদমর্যাদার আধিকারিক রয়েছেন। আজ সোমবার এক জরুরি সাংবাদিক সম্মেলনে ১৫ সেনা আধিকারিককে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমদ শরিফ।

গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানকে। আর ওই গ্রেফতারির প্রতিবাদে গর্জে ওঠে গোটা দেশ। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতর-সহ একাধিক সেনানিবাসে বিক্ষোভ দেখায় পিটিআই কর্মী-সমর্থকরা। এমনকী লাহোর সেনানিবাসে ঢুকে বেশ কয়েকজন আধিকারিকের বাংলোতে ভাঙচুরও চালায়।

ওই ঘটনার পরেই বদলা নেওয়ার হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তাঁর ওই হুমকির পরেই দেশজুড়ে গণহারে গ্রেফতার করা হয় পিটিআই নেতা-কর্মীদের। এমনকী ইমরান খানের সঙ্গ ত্যাগ না করলে ফাঁসিতে চড়ানো হবে বলেও ধৃতদের হুমকি দেন সেনা আধিকারিকরা। ওই হুমকির পরেই ইমরান খানের দলত্যাগ করার হিড়িক পড়ে যায়। অবৈধভাবে ধৃত পিটিআই কর্মী-সমর্থকদের সেনা আদালতে বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলার শুনানি চলছে পাকিস্তান সুপ্রিম কোর্টে। ওই শুনানির মধ্যেই এদিন জরুরি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের সেনাপ্রধানের বিশ্বস্ত ভৃত্য মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি জানান, ‘গত ৯ মে দেশজুড়ে যে হিংসার ঘটনা ঘটেছিল তা সামাল দিতে ব্যর্থ হওয়ায় লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার এক আধিকারিক-সহ ১৫ সেনা আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।’

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের