জর্ডনের রাজার সঙ্গে ট্রুডোর ফোনালাপ, ভারত নিয়ে আলোচনা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে যোগাযোগ করছেন জাস্টিন ট্রুডো। খলিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তোলে কানাডা। এরপরেই ভারত-কানাডা সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মাঝেই মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে ফোনালাপ নিয়ে সন্দিহান প্রকাশ পেয়েছে। তাহলে কি ভারতের নামে নালিশ করছেন ট্রুডো? এই প্রশ্নও রয়েছে কারণ ইতিমধ্যেই কয়েকদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দুই নেতার সঙ্গে ফোনালাপ হয়েছে কানাডার প্রধানমন্ত্রীর।  

রবিবার জর্ডানের রাজা  আবদুল্লাহ দ্বিতীয় বিন আল হুসেনের সঙ্গে ট্রুডোর কথা হয়েছে। ভারত-কানাডা সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। আবদুল্লাহ দ্বিতীয় বিন আল-হুসেনের সঙ্গে ট্রুডো কথা বলার পর কানাডার প্রধানমন্ত্রীর অফিস বিবৃতি দিয়ে বলে, ‘জর্ডানের রাজার সঙ্গে আলোচনার সময় আইনের শাসনকে সম্মান জানানো এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশন রক্ষা করার বিষয়টি উত্থাপন করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী।’ যদিও ভারত নিয়ে আলোচনা হয়েছে কিনা স্পষ্ট নয়। তবুও সন্দেহের মেঘ কাটেনি। 

সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন। তাঁর সঙ্গেও ভারত নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এরপরেই কানাডার প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানায়, ভারত-কানাডা সম্পর্ক নিয়ে সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতিকে অবগত করেছেন ট্রুডো। পরে ট্রুডো নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান , জায়েদের সঙ্গে আলোচনার সময় ‘ভারত এবং আইনের শাসনের গুরুত্ব’ নিয়ে কথা বলেন তিনি। 

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা বলেছিলেন  জাস্টিন ট্রুডো।  দুই দেশের উত্তাপের আবহে মাথা গলায়নি ব্রিটেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে বরাবরই ভারতের সম্পর্ক ভালো। তাই মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে ট্রুডোর যোগাযোগে সন্দেহই প্রকাশ পায় বলে অভিমত আন্তর্জাতিক মহলের।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ