বন্ধ হবে কী রক্তক্ষয়ী যুদ্ধ ?সৌদিতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ সারবেন পুতিন। সদ্যই রুশ নেতার সঙ্গে ৯০ মিনিট ধরে ফোনালাপ সেরেছেন ট্রাম্প। এবার সৌদিতে গিয়ে সরাসরি দেখা করবেন তারা। ইউক্রেন-মস্কো যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে তাদের মধ্যে। এমন অবস্থায় রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের আশা দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা। অবশ্য এই নিয়ে বিস্তারিত কিছু বলে নি ট্রাম্প।

তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক করা হয়নি।এই বৈঠক তবে ‘খুব বেশি দূরে নয়’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে ট্রাম্প বলেন,‘এই বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপস্থিত থাকবেন। আমরা ক্রাউন প্রিন্সকে জানি এবং আমি মনে করি এটি দেখা করার জন্য খুব ভালো জায়গা হবে।পুতিন আর আমি শেষ পর্যন্ত দেখা করার অপেক্ষায় আছি।দেখা যাক আলোচনার মধ্যে কিছু করতে পারি কিনা।’

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা করেন, ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।

ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে বরাবরই পুতিন ও জেলেনস্কিকে আলোচনায় বসতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজিও হয় রাশিয়া ও ইউক্রেন। সদ্যই ইউক্রেন যুদ্ধে ইতি টানতে পুতিনের সঙ্গে ১ ঘন্টা ধরে ফোনে কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে ঘণ্টাখানেকের মতো কথা হয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির সঙ্গে।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড