ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারত পাকিস্তান যুদ্ধে ধ্বংস হয়েছে ৫টি যুদ্ধ বিমান। তবে ভারত-পাকিস্তানের মধ্যে কে কার বিমান ধ্বংস করেছে, সেই বিষয়ে খোলসা করে কিছু বলেননি তিনি। তবে তাঁর এই মন্তব্য়ের পরেই শোরগোল পড়ে গিয়েছে। দুই দেশের মধ্যে সংঘাত চলাকালীন যুদ্ধ বিমান ভেঙে পড়া নিয়ে একাধিক দাবি সামনে এসেছে। ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তারমধ্যে নতুন করে জল্পনা ছড়ালেন ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, ভারত পাকিস্তানের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছিল। সেই সমস্যাকে সমাধান করা সম্ভব হয়েছে। বলা হয়েছিল, অস্ত্র না ছাড়লে কোনও বাণিজ্যচুক্তি হবে না। তাঁর দাবি, তিনি হস্তক্ষেপ না করলে ক্রমবর্ধমান উত্তেজনা কমতো না। পহেলগাঁও হামলার পর ভারতের বদলা অপারেশন সিঁদুর। এরপরেই পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। ট্রাম্পের হস্তক্ষেপই সংঘাত এড়াতে সাহায্য করেছে বলে দাবি স্বয়ং ট্রাম্পের।

বিবৃতি দিয়ে তিনি বলেছেন, তিনি অনেক যুদ্ধ বন্ধ করেছেন। সেগুলো কোনওটাই ছোটো যুদ্ধ ছিল না। ভারত-পাকিস্তানের মধ্যেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রায় ৫টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। দুটো পারমাণবিক দেশ. একে অপরের ওপর হামলা চালাচ্ছে তাঁরা। তাঁর কথায় উঠে এসেছে আমেরিকা ইরানের যুদ্ধ প্রসঙ্গ। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে।

১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কয়েকদিন পরেএয়ার মাপর্শাল একে ভারতী জানিয়েছেন, ভারত বেশ কয়েকটি উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান ধ্বংস করেছে। কিন্তু কটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। অন্য়দিকে পাকিস্তান ভারতের দাবিকে নস্যাৎ করে বলেছে, পাক বিমানবাহিনীর ১টি বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে। তাঁদের দাবি, ভারতের রাফাল সহ ভারেতর ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পাকিস্তানের দাবিকে প্রত্য়াখ্যান করেছে। কিছু ক্ষয় ক্ষতি হলেও দ্রুত সমস্যার সমাধান করে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল কেন্দ্রে বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ তুর্কিদের

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস