ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে নিখোঁজ এক মৎস্যজীবী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায়। নিখোঁজ মৎস্যজীবীর নাম কৃষ্ণ দাস। তিনি কাকদ্বীপের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাছ বোঝাই ট্রলার নিয়ে বাড়ি ফেরার সময় আচমকাই নদীতে পড়ে যান তিনি। এরপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের ‘FB সাবিত্রী’ নামে একটি ট্রলার গত ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে পাথরপ্রতিমার তিনমাথা নদী এলাকায় প্রবল স্রোতের মুখে পড়ে ট্রলারটি। সেই সময় ট্রলারের উপরের অংশে বসে থাকা কৃষ্ণ দাস ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘটতেই ট্রলারে থাকা অন্যান্য মৎস্যজীবীরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু প্রবল স্রোতের কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে বাহিনী নিয়ে পৌঁছন পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভম সরকার। তাঁর সঙ্গে ছিল উদ্ধারকারী দল। লঞ্চ ও ট্রলার নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। রাতভর তল্লাশি চালিয়েও নিখোঁজ মৎস্যজীবীর সন্ধান মেলেনি। শনিবার সকালেও নদী ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন: কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

পুলিশ সূত্রে খবর, সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালানো হচ্ছে এবং উদ্ধার অভিযান এখনও জারি রয়েছে। এদিকে, ঘটনার পর থেকেই উদ্বেগে দিন কাটছে কৃষ্ণ দাসের পরিবারের সদস্যদের। দ্রুত তাঁর খোঁজ পাওয়ার আশায় প্রহর গুনছেন পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা।  ১২ ঘণ্টা কেটে গেলেও কোনও খোঁজ না মেলায় উদ্বেগ আরও বাড়ছে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস