কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর গ্রেফতারির জেরে ফের চাপে শাসকদল। এবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়কে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে সুজিত রায়কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পাঁশকুড়া-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন। তাঁর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ২০২১ সালে পাঁশকুড়ার বাসিন্দা এক মহিলা তৃণমূল নেতা কুরবান শাহের দাদা আফজল শাহের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। তবে সরকার পরিবর্তনের পর ওই মহিলা পুনরায় থানার দ্বারস্থ হয়ে নতুন করে অভিযোগ করেন। তাঁর দাবি, তৎকালীন সময়ে সুজিত রায় তাকে চাপ দিয়ে এবং প্রভাব খাটিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করতে বাধ্য করেছিলেন। মহিলার এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তদন্তের পর কলকাতা থেকে সুজিত রায়কে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ও গ্রেফতারির ঘটনা সামনে এসেছে। সেই আবহেই জেলা সভাপতির গ্রেফতারি নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে নিশানা করতে শুরু করেছে, যদিও তৃণমূলের তরফে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিযোগের সত্যতা এবং সুজিত রায়ের ভূমিকা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আদালত ও তদন্তকারী সংস্থার রিপোর্টের উপর।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?