‘মেনে নেওয়া যায় না’ আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তবে তাতে পাত্তা দেন নি নেতানিয়াহু। সদ্যই ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। গাজা নিয়ে তাঁদের দুজনের মধ্যে গোপন বৈঠকও হয়। এমন আবহে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক অপরাধ আদালতের নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে রহস্যের আঁচ পাচ্ছেন বিশ্লেষেকরা।

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প জানান, আইসিসি সত্যিই অবৈধ। এটি আমেরিকা ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইজরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে। যা সত্যিই মেনে নেওয়া যায় না। তাই আইসিসিকে বর্জন করাই ভাল।’

ট্রাম্পের নির্বাহী আদেশে আরও বলা হয়েছে,আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির এই পদক্ষেপের ফলে মার্কিনিরা বিপদে পড়েছে।মার্কিনিরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে। কোনভাবেই আমেরিকা আইসিসির সদস্য নয়। আমেরিকা বার বার সে দেশের কর্মকর্তা ও নাগরিকদের ওপর আইসিসির বিচারপ্রক্রিয়া সমালোচনা করে আসছে। শুধু তাই নয় বিচারপ্রক্রিয়াও প্রত্যখান করেছে আমেরিকা।

শুধু তাই নয়, মার্কিন নাগরিক ও আমেরিকার মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়। আর তারা আমেরিকা সফর করতে পারবেন না। এমনকী অর্থনৈতিক চাপও প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক