হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন ক্যারোলিন

১৫ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, এবার থেকে তাঁর প্রচারাভিযানের অংশ হিসেবে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। ২৭ বছর বয়সে, লেভিট এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি হবেন, যিনি রোনাল্ড জিগলারকে ছাড়িয়ে যাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২৭ বছর বয়সেই বড় দায়িত্ব। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ক্যারোলিন লেভিটকে (Karoline Leavitt) বেছে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ বছর পরে ক্ষমতা হাতে পেয়েই একের পর এক চমক দেখাতে শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প। ১৫ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, এবার থেকে তাঁর প্রচারাভিযানের অংশ হিসেবে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। ২৭ বছর বয়সে, লেভিট এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি হবেন, যিনি রোনাল্ড জিগলারকে ছাড়িয়ে যাবেন। ১৯৬৯ সালে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের অধীনে দায়িত্ব পালন করেছিলেন ২৯ বছর বয়সী রোনাল্ড জিগলার, এবার তাঁকেই ছাড়িয়ে গেলেন ক্যারোলিন লেভিট। মার্কিন ইতিহাসে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন।

ক্যারোলিন লেভিট হলেন, একজন আমেরিকান রাজনৈতিক সহকারী। যিনি পূর্বে প্রথম ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় একজন সহকারী প্রেস সেক্রেটারি এবং রাষ্ট্রপতির লেখক হিসাবে কাজ করতেন। তবে ২০২২ সালে, তিনি নিউ হ্যাম্পশায়ারের প্রথম জেলার ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভের জন্য দৌড়েছিলেন, এরপর তিনি কংগ্রেসনাল প্রাইমারিতে জয়ী হয়ে জেনারেশন জেডের দ্বিতীয় সদস্য হন। তিনি ক্ষমতাসীন ক্রিস পাপ্পাসের কাছে সাধারণ নির্বাচনে হেরে গিয়ে ছিলেন। এবার ট্রাম্প তাঁর ক্ষমতা ফিরে পেতেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে বসালেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। একটি প্রতিবেদন অনুযায়ী, গতকাল ১৫ নভেম্বর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন ট্রাম্প।

এ বছর লেভিট ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র। শুক্রবার একটি বিবৃতিতে ট্রাম্প প্রচারাভিযানে লেভিটের কাজের প্রশংসা করে বলেছেন, “ক্যারোলিন লেভিট আমার ঐতিহাসিক প্রচারাভিযানে জাতীয় প্রেস সেক্রেটারি হিসাবে একটি অসাধারণ কাজ করেছেন এবং আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করবেন। ক্যারোলিন বুদ্ধিমান, কঠোর, এবং একজন অত্যন্ত কার্যকরী যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছে। আমার অত্যন্ত আত্মবিশ্বাস আছে যে তিনি পডিয়ামে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকাকে আবারও মহান করার সঙ্গে সঙ্গে আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সাহায্য করবেন।” এর জবাবে ক্যারোলিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বিনীত এবং সম্মানিত বোধ করছি।’ ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার পরেও ক্যারোলিন প্রথমবার ট্রাম্পের জন্য হোয়াইট হাউসে কাজ শুরু করেন। তিনি প্রথমে প্রেসিডেন্টের লেখক এবং পরবর্তীতে সহযোগী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন।

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক