জুলিয়ান অ্যাসাঞ্জেকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প, পম্পেও

বিস্ফোরক এই রিপোর্ট ফাঁস করেছে ইয়াহু নিউজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে খুন করার মতলব ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তৎকালীন সিআইএ কর্তা মাইক পম্পেওর। এমনই এক বিস্ফোরক রিপোর্টে তোলপাড় দুনিয়া। বিস্ফোরক এই রিপোর্ট ফাঁস করেছে ইয়াহু নিউজ। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, হত্যার পরিকল্পনা করা হয়েছিল ২০১৭ সালে। ইয়াহু নিউজের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প এবং তৎকালীন সিআইএ কর্তা পরিকল্পনা করেছিলেন, ইকুয়েডর দূতাবাসে জুলিয়ান অ্যাসাঞ্জে থাকার সময় তাঁকে খুন করা হবে।

ইয়াহু নিউজের প্রতিবেদন বলছে, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে খুন করার একাধিক পরিকল্পনা নিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। তার মধ্যে অন্যতম ছিল রুশ গোয়েন্দা সংস্থার কর্তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া। ইয়াহু নিউজের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প এবং তৎকালীন সিআইএ কর্তা মাইক পম্পেওর পরিকল্পনা ছিল, যে রুশ বিমানে করে জুলিয়ান অ্যাসাঞ্জেকে মস্কো নিয়ে যাওয়া হবে, সেই বিমানকে গুলি করে উড়িয়ে দেওয়া। ইয়াহু নিউজের প্রতিবেদন বলছে, প্রয়োজনে জুলিয়ান অ্যাসাঞ্জেকে অপহরণ করে খুন করার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প এবং প্রাক্তন সিআইএ প্রধান মাইক পম্পেও। বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে খুন করার ব্যাপারে ব্রিটিশ সরকারের সঙ্গেও কথা বলে তৎকালীন ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের তরফ থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটকে বলা হয়েছিল, লন্ডনের রাস্তায় রুশ গোয়েন্দাদের সঙ্গে ঝামেলার সময় লন্ডন পুলিশ যেন জুলিয়ান অ্যাসাঞ্জেকে লক্ষ্য করে গুলি চালায়। ইয়াহু নিউজের প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটের ওই প্রস্তাবে সম্মতি দিয়েছিল ব্রিটিশ প্রশাসন।

ইয়াহু নিউজের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প এবং তাঁর সরকারের বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিক্স একের পর এক বিস্ফোরক অভিযোগ এবং প্রতিবেদন প্রকাশ করায় ফুঁসছিল মার্কিন প্রশাসন। সে কারণে জুলিয়ান অ্যাসাঞ্জেকে  চিরকালের জন্য সরিয়ে দেওয়ার ছক কষেছিলেন ট্রাম্প এবং তাঁর দোসর প্রাক্তন সিআইএ কর্তা মাইক পম্পেও

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল