ট্রাম্প প্রশাসনের নতুন প্রতিরক্ষামন্ত্রী, কে এই পিট হেগসেথ ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সদ্যই বিপুল ভোটে জয়লাভ করে আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিজের সামাজিক মাধ্যমে সোশ্যালে একটি পোস্টে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।

এই নিয়ে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, পিট একজন বলিষ্ঠ ও স্মার্ট ব্যক্তি। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, পিটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আরও ভাল হবে। আমেরিকা আর কখনোই পিছিয়ে পড়বে না।

৪৪ বছর বয়সী পিট হেগসেথ হলেন রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। এছাড়াও মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাঁর। আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন ৪৪ বছর বয়সী পিট হেগসেথ। তবে তিনি নির্বাচনে জিততে পারেননি।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হওয়ায় কতটা আনন্দিত হেগসেথ এই ব্যাপারে তাঁর কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর কাছ থেকে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ট্রাম্প হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করে ভীষণ গর্বিত।

উল্লেখ্য, আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবনে। আর এরপরই ট্রাম্প প্রশাসনের সদস্যরা বিভিন্ন পদে নিযুক্ত হবেন আনুষ্ঠানিকভাবে। এর আগে ট্রাম্প তাঁর প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) হিসেবে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন। অন্যদিকে মঙ্গলবার মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি