চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ নিয়ে নয়া দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনা নিরসন করেছেন দুই দেশকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার মাধ্যমে। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ নিয়ে তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ফোন করে বলেছিলেন যে “আমরা যুদ্ধের দিকে যাব না।” ট্রাম্প ৬০ বারেরও বেশি দাবি করেছেন যে তিনি চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে ‘সহায়তা’ করেছেন। যদিও ভারত যুদ্ধবিরতির ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অস্বীকার করে আসছে।

বুধবার ট্রাম্প বলেন, “আমি বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত দক্ষ। আমি সবসময়ই ছিলাম। আমি বছরের পর বছর ধরে, এমনকি এর আগেও এই বিরোধ নিষ্পত্তি নিয়ে কাজ করেছি আমি। বিভিন্ন যুদ্ধের কথা বলছিলাম, ভারত, পাকিস্তান তারাও তো যুদ্ধ করতেই উদ্যত হয়েছিল। তাও আবার পারমাণবিক যুদ্ধ।”

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমানের উপস্থিতিতে মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন যে তিনি দুই প্রতিবেশী দেশকেই বলেছিলেন যে তারা যুদ্ধ করতেই পারে, তবে যুদ্ধ হলে তিনি দুই দেশের উপর ৩৫০ শতাংশ করে শুল্ক আরোপ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনও বাণিজ্যিক সম্পর্ক থাকবে না ভারত পাকিস্তানের।  যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে উভয় দেশের সঙ্গে সুন্দর বাণিজ্য চুক্তি করা হবে।

তিনি আরও বলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুদ্ধ বন্ধের পর ফোন করে লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্য হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসের সামনে তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। ট্রাম্প দাবি করেন যে তিনি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমাদের কাজ শেষ’। তখন ট্রাম্প বলেছিলেন, “আপনার কাজ শেষ?’” মার্কিন প্রেসিডেন্টের দাবি এরপর নমো উত্তরে বলেন, “আমরা যুদ্ধের দিকে যাব না।” এরপর  ট্রাম্প বলেন যে তিনি তারপর মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এবার চুক্তি করা যাক।” মার্কিন রাষ্ট্রপতির আরও সংযোজন তিনি আরও অনেক যুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়েছেন। ট্রাম্প একদিন আগেও ওভাল অফিসে সৌদির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করার দাবি করেছিলেন।


				
Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ