২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিপুল ক্ষতির মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (TMTG)। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাত্র তিন মাসেই সংস্থাটির লোকসানের পরিমাণ পৌঁছেছে প্রায় ২৩৮ মিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় যে টাকার পরিমাণ প্রায় ২৪ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এই ক্ষতি ১০ গুণেরও বেশি বলে জানা গিয়েছে।  

সূত্রের খবর, লোকসানের এই ধাক্কা সামলাতে এবার ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে ট্রাম্প মিডিয়া। সংস্থার মূল সোশ্যাল মিডিয়া ব্যবসায় ফের বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আয় বাড়াতে নতুন প্রযুক্তিনির্ভর পরিষেবার দিকেও এগোচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে নজরে এসেছে ‘Truth API’। এই পরিষেবার মাধ্যমে নির্দিষ্ট ট্রেডিং ফার্ম ও আর্থিক সংস্থাগুলো অর্থের বিনিময়ে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছনোর আগেই দেখার সুযোগ পাবে। অর্থাৎ, ট্রাম্প কখন কী বার্তা দিচ্ছেন, সেই তথ্য দ্রুত হাতে পাওয়ার মাধ্যমে বাজারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন সংশ্লিষ্ট সংস্থাগুলো।  

আরও পড়ুন: মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

তবে এই পরিষেবা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ডেমোক্র্যাটদের একাংশের অভিযোগ, ট্রাম্পের পোস্ট আগে থেকে জানার সুযোগ আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যায্য সুবিধা তৈরি করতে পারে। তবে ট্রাম্প মিডিয়ার পক্ষ থেকে এই সমালোচনা খারিজ করা হয়েছে। সংস্থার দাবি, দ্রুত তথ্য সরবরাহ করে আর্থিক বাজারে সুবিধা দেওয়ার মতো পরিষেবা প্রযুক্তি ও তথ্যের দুনিয়ায় অস্বাভাবিক কিছু নয়। তবে প্রশ্ন উঠছে, আয় থাকা সত্ত্বেও এত বিপুল লোকসান হল কেন? এর পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে ক্রিপ্টোকারেন্সির বাজারে পতন। ট্রাম্প মিডিয়ার হাতে বিপুল পরিমাণ ক্রিপ্টো সম্পদ রয়েছে। বিটকয়েনসহ বিভিন্ন ডিজিটাল মুদ্রার দাম কমে যাওয়ায় সেই সম্পদের মূল্যেও বড় ধাক্কা লেগেছে। তারই প্রভাব পড়েছে সংস্থার আর্থিক হিসাবে।   

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রূপা, গগনচুম্বী সোনাও, মাথায় হাত গহনপ্রেমীদের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ফুটবলার হিসেবে কেরিয়ার গড়ার স্বপ্ন বিপন্ন, শেষ মুহূর্তে ডুরান্ড কাপ থেকে সরে দাঁড়ালেন টাইগার

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

ভারী বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

গভীর সমুদ্রে ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর, শোরগোল এলাকায়

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..