মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা কিন্তু ভালোবাসার কাছে কোনও দূরত্বই বাধা নয়! স্বামীর শেষ ইচ্ছা পূরণ করতে জাপান থেকে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে উত্তরাখণ্ডের বাগেশ্বরে হাজির হলেন এক জাপানি মহিলা। সঙ্গে করে নিয়ে এলেন প্রয়াত মার্কিন স্বামীর অস্থি। উদ্দেশ্য একটাই স্বামীর শেষ ইচ্ছাকে পূর্ণ করা। এক ভালোবাসার গল্পের শেষ অধ্যায় লেখা হল সরযূর জলে। জাপানের অধ্যাপিকা মিয়াকো কেটলেট তাঁর প্রয়াত মার্কিন স্বামী রবার্ট কেটলেটের অস্থি নিয়ে পৌঁছন উত্তরাখণ্ডের বাগেশ্বরের সমণ মন্দির বিলৌনায় । সেখানে পারিবারিক পুরোহিতের উপস্থিতিতে হিন্দু রীতিনীতি এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সরযূ নদীতে রবার্টের অস্থি বিসর্জন দেন তিনি। 

২০০৫ সালে শুরু প্রেমের গল্প

রবার্টের জন্ম আমেরিকায়, আর মিয়াকো জাপানের বাসিন্দা। ২০০৫ সালে জাপানে একটি সাধনা শিবিরে তাঁদের প্রথম দেখা। সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয় গভীর সম্পর্কে। শুধু দাম্পত্য সম্পর্কই নয়, আধ্যাত্মিকতা এবং ভারতীয় সংস্কৃতির প্রতিও তাঁদের দু’জনেরই গভীর টান তৈরি হয়েছিল। তাঁদের সম্পর্কের সঙ্গে জড়িয়ে ছিল ভারতের প্রতি গভীর টানও। ২০০৭ সালে রবার্ট ও মিয়াকো এসেছিলেন উত্তরাখণ্ডের বাগেশ্বরে। সরযূ ও গোমতী নদীর সঙ্গম, পাহাড়ের পরিবেশ এবং এলাকার আধ্যাত্মিক আবহ রবার্টকে এতটাই মুগ্ধ করেছিল যে বাগেশ্বর তাঁর হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। জীবনের শেষ দিনগুলিতেও সেই জায়গার কথা ভুলতে পারেননি তিনি। আর তাই মৃত্যুর আগে নিজের একটি শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন স্ত্রীকে। বলেছিলেন মৃত্যুর পর তাঁর অস্থি যেন বাগেশ্বরের পবিত্র সরযূ নদীতে বিসর্জন দেওয়া হয়।

আরও পড়ুন: গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

২০২২ সালে গুরুতর অসুস্থতার কারণে মৃত্যু হয় রবার্টের। স্বামীকে হারানোর পরও তাঁর শেষ ইচ্ছা ভুলে যাননি মিয়াকো। বছরের পর বছর ধরে স্বামীর অস্থি নিজের কাছে আগলে রেখেছিলেন। অবশেষে প্রায় চার বছর পর সেই প্রতিশ্রুতি পূরণ করতে জাপান থেকে উত্তরাখণ্ডে পৌঁছান তিনি। অস্থি বিসর্জনের মুহূর্তে চোখে জল মিয়াকোর। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা যেমন ছিল, তেমনই ছিল স্বামীর শেষ ইচ্ছা পূরণ করতে পারার তৃপ্তি।

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির