দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

 আন্তর্জাতিক ডেস্ক:   গোঁফ, যা অনেকের কাছে শুধু স্টাইলের অংশ। তবে  সেই গোঁফ তুরস্কের এক  রাজনীতিবিদের জীবনে এনে দিয়েছে বিশ্বজোড়া পরিচিতি।  তিনি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। তুরস্কের রাজনীতিতে যেখানে বক্তব্য, আদর্শ আর দলের লড়াই নিয়েই বেশি আলোচনা হয়, সেখানে ওরহান আভচির ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। তাঁর বিশাল, ঘন এবং নিখুঁতভাবে সাজানো গোঁফ যেন তাঁর ব্যক্তিত্বেরই প্রতীক হয়ে উঠেছে। সাধারণ মানুষের সঙ্গে দেখা হলে রাজনৈতিক আলোচনা শুরুর আগেই গোঁফ নিয়ে হাসি-ঠাট্টা শুরু হয়ে যায়। নাম নয় বরং গোঁফ দিয়েই নিজের পরিচিরি তৈরি করেছেন তিনি । তাঁর অনন্য গোঁফ বর্তমানে অনলাইনে ট্রেন্ডিংয়ে রয়েছে।  

ওরহান আভচি নামের ওই তুরস্কের রাজনীতিবিদ তাঁর অনন্য গোঁফের কারণে রাতারাতি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে তার নিজস্ব পরিচয় তৈরি হয়েছে। তার বিশাল গোঁফ ইন্টারনেটে ঝড় তুলেছে এবং লোকজন মজা করে তাঁকে ‘ফাইনাল বস’ বলেও ডাকছে। সমাজমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় তাঁর জনপ্রিয়তা ঠিক কতটা। কেউ কেউ বলেছেন,
“রাজনীতি বুঝি না, কিন্তু ওর গোঁফটা একদম সিনেমার ভিলেনদের মতো!” আরেকজন বলেছেন, “ভিলেন না, একেবারে ‘ফাইনাল বস’!” এই ‘ফাইনাল বস’ ডাকনামই এখন ইন্টারনেটে ভাইরাল। শুধু মজার বিষয় নয়, অনেকেই মনে করছেন এই অনন্য স্টাইলই তাঁকে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Bingöl Postası (@bingolpostasi12)

ওরহান আভচির গোঁফ এতটাই বড় যে সাধারণ মানুষ বলছে এর মধ্যে প্রাণ আছে। আভচি সম্প্রতি পূর্ব তুরস্কের কার্লিওভায় হুজুর পার্টির জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। যদিও তিনি জনসেবার ক্ষেত্রে নতুন নন, কারণ তিনি এর আগে দুবার স্থানীয় গ্রাম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবুও তার নতুন ছবি  যেভাবে ভাইরাল হয়েছে তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। ছবিটি অনলাইনে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তার গোঁফের দিকে সকলের নজর গিয়েছে। অন্যদিকে, অনেকেই ওরহানের অতীত ঘাঁটতে গিয়ে একটি পুরোনো ছবি খুঁজে পেয়েছেন যা দেখে সবাই বিস্মিত। কেউ কেউ তার তরুণ বয়সের চেহারাকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি  মার্কারির মিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন। সব মিলিয়ে গোঁফই তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ