টাইফুন কাজিকিতে পর্যুদস্ত থাইল্যান্ড ও ভিয়েতনাম, মৃত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ টাইফুনে পর্যুদস্ত ভিয়েতনাম। টাইফুন কাজিকির কবলে পড়ে ভিয়েতনামে মৃত্যু হয়েছে ৭ জনের, থাইল্যান্ডেও মারা গিয়েছেন ১ জন। যা পরিস্থিতি তাতে মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ চলবে, তাই ভিয়েতনাম এবং থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বিকেলে ভিয়েতনামে আঘাত হেনেছিল টাইফুন কাজিকি। পরবর্তীতে ঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। তার ফলে শুরু হয় ব্যাপক বৃষ্টি। ভিয়েতনাম ও থাইল্যান্ড উভয় দেশেই সৃষ্টি হয় বন্যা, ভূমিধসের।

বুধবার ভিয়েতনাম সরকার এক বিবৃতি মারফত জানিয়েছে কাজিকির ফলে সৃষ্ট বন্যাতে ১০ হাজারেরও বেশি বাড়িঘর, কর্মক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৬ হেক্টরেরও বেশি ধান নষ্ট হয়েছে। অন্যান্য অর্থকরী ফসল সম্পূর্ণভাবে জল নিমজ্জিত হয়েছে। সেদেশের কৃষকদের অবস্থা এখন মর্মান্তিক। বিবৃতিতে আরও বলা হয়েছে কাজিকির ফলে একাধিক বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। তার ফলে দেশ জুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এই ঘটনার ফলে প্রায় ১৬ লক্ষ মানুষ সরাসরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ হা তিন এবং এনঘে আন প্রদেশের বাসিন্দা।

এদিকে সামনের সপ্তাহেই ভিয়েতনামে স্বাধীনতা দিবস। চলতি বছর ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে দেশটি। ফলে তোড়জোড়ও জোরদার। এর মধ্যেই চলছে কুজকাওয়াজের প্রস্তুতি। ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তার ফলে রাস্তাঘাট তীব্রভাবে প্লাবিত হয়েছে। এইউ পরিস্থিতিতে কীভাবে আগামী সপ্তাহে ভিয়েতনাম ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে তা নিয়ে চলছে চর্চা। ভিয়েতনামের আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলিতে ভারী থেকে অতি ধারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় তিন থেকে ছয় ঘন্টার মধ্যে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

অন্যদিকে থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ এবং প্রশমণ বিভাগ জানিয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে আটটি প্রদেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮০টির বেশি পরিবার। ভিয়েতনামের স্থলভাগে আঘাত হানার আগে চিনের হাইনানের দক্ষিণ উপকূল অতিক্রম করেছিল কাজিকি।

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?